
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক, চোরাচালান, সীমান্তে হত্যা, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু প্রতিরোধে জনসচেতনতার লক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সীমান্তবর্তী নোয়াপাড়া কাজী বসরত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছিলেন বিজিবি-১০ ব্যাটালিয়ানের উপ- অধিনায়ক মেজর আবদুল্লাহ আল ফারুকী। প্রধান বক্তা ছিলেন পৌর মেয়র মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজ।
আটগ্রাম বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একেএম সামছুদ্দিন, কাউন্সিলর আলহাজ কাজী নজরুল ইসলাম কামাল ও কাজী আবুল হাশেম।
সমাবেশে পৌর মেয়র মিজানুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী ও সেনবকারীরা সমাজেরই বাসিন্দা। তাদের পারিবারিক অনুষ্ঠানে মসজিদের ইমাম ও জনপ্রতিনিধিরা গেল কয়েক বছর ধরে বয়কট করে আসছে। এতে করে কুমিল্লায় মাদক অনেকটা কমে গেছে।
জেবি




