
১৬টি উপজেলায় অ্যাপসের মাধ্যমে পাইলট স্কিম চালু করেছি। কৃষকদের উপস্থিতিতে ধান কেনা হচ্ছে। এই ধারা অব্যাহত থাকবে। সারা দেশে লটারি না করে আস্তে আস্তে ডিজিটাল অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহের চিন্তা-ভাবনা রয়েছে। বললেন খাদ্যমন্ত্রী সাধান চন্দ্র মজুমদার।
শুক্রবার সকালে নওগাঁ সদর খাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০১৯-২০ মৌসুমে আমন চাল সংগ্রহ এবং ডিজিটাল খাদ্যশষ্য ব্যবস্থাপনার আওতায় ‘কৃষকের অ্যাপসের’ মাধ্যমে আমন ধান সংগ্রহের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথাগুলো বলেন।
এ সময় জেলা প্রশাসক হারুন অর-রশীদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার রাশিদুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারীসহ খাদ্য বিভাগের কর্মকর্তা ও চালকল মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
সদর উপজেলায় এক হাজার মেট্রিক টন ধান ও সাত হাজার মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ।
জেবি




