
কক্সবাজারের রামুতে মাটির ঘরের দেয়াল ধসে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নিহতের শাশুড়িসহ আরও দুইজন।
শনিবার ভোরে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের নাপিতের ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম তৈয়বা আক্তার (২২)। তিনি ওই এলাকার মোহাম্মদ রুবেলের স্ত্রী।
আহতরা হলেন, নিহতের শাশুড়ি আরেফা আকতার (৪৪) ও তাদের আত্মীয় রেহেনা আক্তার। তাদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ আরটিভি অনলাইনকে জানান, ভোরে নাপিতের ঘোনা এলাকার আবদুস ছালামের নির্মাণাধীন মাটির বসতঘরের দেয়াল ধসে পড়ে। এতে তার পরিবারের তিন সদস্য মাটির নিচে আটকে যান। পরে আশপাশের লোকজন গৃহকর্তার ছেলের বউ তৈয়বাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের আরটিভি অনলাইনকে জানান, খবরটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগতভাবে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
জেবি




