
টাঙ্গাইলের গোপালপুরে বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল রোববার রাতে উপজেলার চাতুটিয়া চৌরাস্তা মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালপুর উপজেলার মাহমুদপুর উত্তর পাড়া গ্রামের আয়নাল হকের ছেলে মাসুদ রানা (৩০) ও মাহমুদপুর পশ্চিম পাড়া গ্রামের হযরত আলী ফকিরের ছেলে এছহাক (৪৫)।
তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি মোবাইল ফোন ও দুইটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কমান্ডার মো. শফিকুর রহমান আরটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার গোপালপুর উপজেলার চাতুটিয়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মাসুদ রানা ও এছহাককে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাদের বিরুদ্ধে গোপালপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেবি




