
রাজধানীর তেজগাঁওয়ের শান্তিনিকেতন এলাকায় ব্যবসায়ী শাহ মো. তোবারক হোসেন হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। আজ এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ।
উল্লেখ্য, গেল ২৫ ডিসেম্বর শান্তি নিকেতন আবাসিক এলাকায় তোবারক হোসেন (৭০) নিজ ফ্ল্যাটে খুন হন। এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের ভাই মোবারক হোসেন বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
এসএস




