
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ইটবোঝাই লরির চাকার নিচে পড়ে হেলপার নিহত হয়েছেন। গেল রোববার সন্ধ্যায় উপজেলার কৈলাটি ইউনিয়নের সিধলী-বানিয়াপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শাকিব (১৬)। সে উপজেলার বড়খাপন ইউনিয়নের উদয়পুর গ্রামের মো. আনোয়ার মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিধলী-বানিয়াপাড়া সড়কে ইটবোঝাই একটি লরি সেতুতে উঠতে গিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় লরির নিচে চাপা পরে ঘটনাস্থলেই শাকিবের মৃত্যু হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেবি/পি




