নেতাকর্মী হত্যার ঘটনায় খাগড়াছড়িতে জেএসএস’র বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ , ০৭:৫৯ পিএম


Leaders and activists killed
বিক্ষোভের চিত্র।

বান্দরবানে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ৬ নেতাকর্মী হত্যার ঘটনায় খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেএসএস (এম এন লারমা) গ্রুপ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জুলাই) বিকালে জেলা শহরের মহাজনপাড়াস্থ সূর্য শিখা ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। 

জেএসএস এম এন লারমা গ্রুপের জেলা শাখার সহ-সভাপতি সুভাষ চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক-ইউপিডিএফ’এর সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দীপন চাকমা, জেএসএস এম এন লারমা গ্রুপের জেলা কমিটির যুব বিষয়ক সম্পাদক প্রত্যয় চাকমা। 

বিজ্ঞাপন

সমাবেশে থেকে হামলার ঘটনায় সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দীয় করে নিন্দা জানান। বলেন, সন্তু লারমা পাহাড়ে একের পর এক নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তারপরও তিনি আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হিসেবে বহাল তবিয়তে আছেন। অবিলম্বে হামলার ঘটনার বিচার দাবি করে করেন। অন্যথায় কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন তারা।

জিএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission