
সিরাজগঞ্জের সদর উপজেলার সাটিকাবাড়িতে বাবু (৩০) নামে এক যুবক কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত বাবু সাটিকাবাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, বাবু সোমবার বিকেলে গরুর খাবার কিনতে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। মঙ্গলবার সকালে তার মরদেহ এলাকার জমিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খরব দিলে পুলিশ তা উদ্ধার করে মর্গে পাঠায়। তার মাথায় কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারণ না জানা গেলেও ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার ওসি হাফিজুর রহমান জানান, বাবু সুদের কারবারি ছিল। এনিয়ে দ্বন্দ্বের জের ধরে হত্যাকাণ্ডটি ঘঠেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের বড় ভাই শাহিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
এসএস




