
রাজধানীর কেরানীগঞ্জে এক পথশিশুকে ধর্ষণ ও অমানবিক নির্যাতনের অভিযোগে সিদ্দিক ওরফে টাইগার সিদ্দিককে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার (৫ জুন) বিকেলে এ তথ্য জানিয়েছে র্যাব সদরদপ্তর।
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, কেরানীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযানে নামে র্যাব-১০। সেই অভিযানের এক পর্যায়ে আজ সকালে সিদ্দিক ওরফে টাইগার সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। তার বিচারের মুখোমুখি করতে আদালতে পাঠানের প্রক্রিয়া চলছে। ওই শিশুকে নির্যাতনে তার সঙ্গে আরও কেউ ছিলো কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন কমান্ডার খন্দকার আল মঈন।
কেএফ




