
রাজধানীর পোস্তগোলাতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারি কমিশনার (এসি) রুহুল পাটোয়ারি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছেন।
শনিবার রাতে ওই এলাকার নগর স্বাস্থ্যকেন্দ্রের সামনে তিনি গুলিবিদ্ধ হন।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, সেখানে দুটি গুলির শব্দ শোনা গেছে। তবে কীভাবে, কার গুলিতে তিনি আহত হয়েছেন তা এখনো জানা যায়নি।
তিনি জানান, গুলিবিদ্ধ সহকারি কমিশনারকে প্রথমে স্থানীয় সিটি হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
তিনি আরো জানান, সহকারি কমিশনার রুহুল পাটোয়ারি সেখানে অভিযানে গিয়েছিলেন কি না সে তথ্য জানা নেই।
জানা গেছে, এসময় ডিবির সোর্স মিদুলের বাম পায়েও গুলি লাগে।
কে/এসএস




