
ঠাকুরগাঁওয়ে এক গৃহবধূকে গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার গভীর রাতে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের মলানখুঁড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ দুই সন্তানের জননী।
নির্যাতিতার শাশুড়ি স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় গৃহবধূর হাত-পা দড়ি দিয়ে বাঁধা ছিল।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ব্যবসায়ীক কাজে স্বামী ঢাকা ও দুই সন্তান জেলা সদরে থাকার সুযোগে ঘরের দরজা কেটে দুই সন্তানের জননীকে ঘুমন্ত অবস্থায় একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে জিম্মি করে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
দায়িত্বরত চিকিৎসক ডা. এমএম রেজা বলেন, গৃহবধূর শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পি




