
রাজধানীর বসুন্ধরা ও সবুজবাগ এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১।
শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আহমদুল্লাহ পাটোয়ারি ওরফে ইমরান ওরফে ফরহাদ হোসাইন ওরফে সামিউল (২১), সিয়াম ওরফে জাবালে নূর ওরফে মোসাদ (২৪) ও মুফতি হোসাইন আহমেদ ওরফে বেলাল (৩২)।
র্যাব-১১ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, গ্রেপ্তার আহমদুল্লাহ আনসার-আল ইসলামের ঢাকা দক্ষিণের সমন্বয়ক, মুফতি হোসাইন মসজিদের ইমামতি করেন। আর সিয়াম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) কম্পিউটার সায়েন্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
তিনি আরো জানান, তাদের কাছ থেকে জঙ্গিবাদী বই, লিফলেট ও জঙ্গি অর্থায়নের ব্যবহার হবে এমন নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
এসএস




