
রাজধানীর বাড্ডায় একটি ভবনের ছাদ থেকে বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মেয়েটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাড্ডার ময়নার বাগ এলাকা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ভবনের ছাদের একটি ঘর থেকে বাবা ও তার নয় বছর বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মেয়েটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ওসি বলেন, বাবার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আর ধারণা করা হচ্ছে মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এসএস




