
সাংবাদিক মারধরের মামলায় আবারও জামিন নামঞ্জুর হয়েছে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালের।
রোববার দুপুরে পাবনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. রেজাউল করিমের আদালতে তার জামিন নামঞ্জুর করেন বলে ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন জানান।
তমালের আইনজীবী মো. আকরামুজ্জামান মামুন জানান, তার জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে রাখার নির্দেশ দেন।
এ নিয়ে তৃতীয়বারের মতো জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিল আদালত।
গত ২৯ নভেম্বর রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় প্রতিপক্ষের ওপর হামলা করে তমাল ও তার সহযোগীরা। এ সময় ছবি তুলতে গেলে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে মারধর করে তারা। এতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, ডিবিসির জেলা প্রতিনিধি পার্থ হাসানসহ বেশ কয়েকজন আহত হন।
এ ঘটনায় পার্থ হাসান বাদী হয়ে তমাল ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব সরকারসহ ২৫-৩০ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা করেন।
এ মামলায় গত ১৩ ডিসেম্বর পাবনার আমলি আদালত-১ এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ভূমিমন্ত্রীর ছেলে তমাল। বিচারক অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম রেজাউল করিম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর গত ২১ ডিসেম্বরও একই আদালত তার জামিন নামঞ্জুর করে। এ ঘটনায় গত ১৩ ডিসেম্বর যুবলীগ থেকে বহিষ্কার করা হয় তমালকে।
পি




