
ফেনীর দাগনভূইয়ায় ফকরুল উদ্দিন চৌধুরী (৩০) নামে এক স্বেচ্ছাসেবক লীগের নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে মাতুভূইয়া বাজার সংলগ্ন একটি জমি থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফকরুল দাগনভূইয়ায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ।
ফকরুল আজিজ ফাজিলপুর গ্রামের আবু তাহেরের ছেলে।
নিহতের বড় বোন শাহীনুর আক্তার জেসমিন আরটিভি অনলাইনকে জানান, গেলো ১০ দিন আগে তার ভাই ফকরুলের একটি এপাচি মোটরসাইকেল আটক করে তার বন্ধু হিরো ও বাহাদুর।
পরে তারা মোটরসাইকেলটি পুলিশ আটক করেছে মর্মে ফকরুলের কাছে ১০ হাজার টাকা দাবি করে।
--------------------------------------------------------
আরও পড়ুন: বরের বর্বরতা, বৃদ্ধকে পিটিয়ে হত্যা!
--------------------------------------------------------
শনিবার রাত সাড়ে ১১ টার দিকে হিরো তাকে ফোন করে ১০ হাজার টাকা নিয়ে বাসার নিচে নামতে বলে।
ফকরুল তার মায়ের কাছ টাকা নিয়ে বাসা থেকে নিচে নামলে তারা তাকে মাইক্রোবাস যোগে অন্যত্র নিয়ে যায়।
এরপর সকালে আমরা জানতে পারি তাকে গলা কেটে হত্যা করে মাতুভূইয়া এলাকায় একটি জমিতে পেলে রেখে যায় দুর্বৃত্তরা।
উক্ত হত্যাকান্ডের বিষয়ে দাগনভূইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ আরটিভি অনলাইনকে জানান, এ ঘটনায় সন্দেহজনক ভাবে হিরো ও বাহাদুর নামে ২ যুবককে আটক করা হয়েছে।
তিনি জানান, তদন্তের স্বার্থে তাদের পরিচয় এ মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না। এছাড়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আরও পড়ুন:
এসজে




