ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

পরীক্ষার ১ ঘণ্টা আগে এসএসসির প্রশ্নফাঁস

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫৭ এএম

চট্টগ্রামে এসএসসি পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রশ্নফাঁস হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ (মঙ্গলবার) পরীক্ষার শুরুর আধঘণ্টা আগে চট্টগ্রাম পটিয়া আইডিয়াল স্কুলে ৫০ শিক্ষার্থীর কাছে পাওয়া প্রশ্নের সঙ্গে মূল প্রশ্ন হুবহু মিলে গেছে।

পটিয়া থানার ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ বিষয়টি আরটিভি অনলাইকে নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে পরীক্ষা শুরুর আগে ফাঁস হওয়া প্রশ্নের খবর পাওয়া যায়। পরে ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখা যায় মূল প্রশ্ন হুবহু মিলে গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এসএসসি পরীক্ষা ২০১৮ সালের রুটিন অনুসারে আজ দেশজুড়ে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা এক যোগে অনুষ্ঠিত হচ্ছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: প্রশ্নফাঁস ঠেকাতে এমসিকিউ তুলে দেয়া হবে: শিক্ষা প্রতিমন্ত্রী
--------------------------------------------------------

এবার এসএসসিতে প্রথম দিন থেকে প্রশ্নফাঁস হচ্ছে। প্রশ্ন ফাঁসকারীদের ধরিয়ে দিলে শিক্ষামন্ত্রীর পুরস্কার ঘোষণার পরও তা থেমে নেই। প্রশ্নফাঁস নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে এ যাবত কাল বেশ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা শুরুর পৌনে এক ঘণ্টা বা আধা ঘণ্টা আগে প্রশ্নফাঁস হলেও, এরপর অনুষ্ঠিত হওয়া ইসলাম ও নৈতিক শিক্ষা এবং গণিতের প্রশ্নফাঁস হয়েছে যথাক্রমে এক ও দেড় ঘণ্টা আগে।

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ৮টা থেকে সাড়ে দশটা পর্যন্ত ইন্টারনেটের গতি সীমিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে ১ দিন গতি সীমিত রেখে পরে আবার এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

এদিকে প্রশ্নপত্র ফাঁস রোধে পর্যায়ক্রেম নৈবক্তিক প্রশ্ন তুলে দেয়ার চিন্তা করছে সরকার। সাংবাদিকদের এমনট জানিয়েছেন শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

তবে মন্ত্রণালয়, বোর্ড আর পুলিশের কাছে তথ্য দিয়েও বন্ধ করা যাচ্ছে না প্রশ্নফাঁস।

ফেইসবুক পেইজে- গ্রুপে চলছে কার আগে কে প্রশ্ন দিতে পারে, তার প্রতিযোগিতা। আগের পরীক্ষার প্রশ্ন সবার আগে দিয়েছে, এমন প্রমাণ দেখিয়ে দিনরাত অসংখ্য আইডি থেকে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে প্রশ্নফাঁসের।

প্রশ্নফাঁস করে একটি চক্র অভিভাবকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বিশাল অংকের টাকা। পাশাপাশি পড়ালেখা বাদ দিয়ে ফাঁস হওয়া প্রশ্নের দিকে ছুটছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন:

এমসি /জেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
আজ সন্ধ্যার পর হাতিরঝিলে অবস্থানে নিষেধাজ্ঞা
ইংরেজি নববর্ষ-২০১৯ উদযাপনে আজ মধ্যরাতে (থার্টি ফাস্ট নাইটে) রাজধানীর নিরাপত্তা জোরদারে বেশকিছু নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি’র নির্দেশনায় বলা হয়েছে, নববর্ষ উদযাপনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির যে কোনও ধরনের আশঙ্কা রোধে ঢাকা মহানগরীতে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার স্বার্থে রাস্তার মোড়, ফ্লাইওভার, রাস্তায়, ভবনের ছাদে এবং প্রকাশ্যে স্থানে কোনও ধরনের জমায়েত, সমাবেশ, উৎসব করা যাবে না। নির্দেশনায় আরও বলা হয়, এদিন (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর হাতিরঝিল এলাকায় কাউকে অবস্থান করতে দেয়া হবে না। ডিএমপি জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ি নির্ধারিত সময়ের পর পরিচয় দিয়ে নীলক্ষেত এবং শাহবাগ ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবে। এছাড়া গুলশান এলাকায় প্রবেশের জন্য কাকলী ক্রসিং এবং আমতলী ক্রসিং ব্যবহার করা যাবে। তবে নির্ধারিত সময়ের পর পরিচয় দিয়ে এ দুটি ক্রসিং দিয়ে প্রবেশ করতে হবে। একইভাবে সার্বিক নিরাপত্তার স্বার্থে গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় যেসব নাগরিক বসবাস করেন না তাদের ওইসব এলাকায় গমনের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে। গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বসবাসরত নাগরিকদের ৩১ ডিসেম্বর সোমবার রাত ৮টার মধ্যে স্ব-স্ব এলাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হয়েছে। মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ সোমবার সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীর কোনও বার খোলা রাখা যাবে না। সড়ক ব্যবহার সংক্রান্তে যেকোনো জরুরি প্রয়োজনে ফোন করা যাবে ডিসি ট্রাফিক (নর্থ)- ০১৭১৩৩৭৩২২৫, এডিসি ট্রাফিক (নর্থ)- ০১৭১৩৩৭৩২২৬, এসি ট্রাফিক (গুলশান)- ০১৭১৩৩৯৮৪৯৭, এসি ট্রাফিক (উত্তরা)- ০১৭১৩৩৯৮৪৯৮, ডিসি ট্রাফিক (সাউথ)- ০১৭১৩৩৭৩২২৩, এডিসি ট্রাফিক (সাউথ)-০১৭১৩৩৭৩২২৪, ডিসি (গুলশান)- ০১৭১৩৩৭৩১৬৬ ও ডিসি (উত্তরা)- ০১৭১৩৩৭৩১৫৬। জেএইচ
আজ সন্ধ্যার পর হাতিরঝিলে অবস্থানে নিষেধাজ্ঞা
ফেনীতে নাশকতার জন্য রাখা ৩৬টি পেট্রলবোমা উদ্ধার
ফেনী সদরের ফিজিকাল মোড় এলাকা থেকে ৩৬টি পেট্রলবোমা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব। র‌্যাবের দাবি, নাশকতার জন্য এই পেট্রলবোমাগুলো রাখা হয়। রোববার দিনগত রাতে পেট্রলবোমাগুলো উদ্ধার করা হয়।  র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম সোমবার আজ সকালে আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন। শাফায়াত জামিল জানান, নির্বাচন পরবর্তী নাশকতার জন্য এ ৩৬টি পেট্রলবোমা রাখা হয়েছিল। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আরএস/এসএস
ফেনীতে নাশকতার জন্য রাখা ৩৬টি পেট্রলবোমা উদ্ধার
ভোটের আগের রাতে দুই যুবক খুন
চট্টগ্রামের পটিয়ায় ও লক্ষ্মীপুরে সংঘর্ষে ও গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। এরমধ্যে পটিয়ায় যুবলীগ নেতা ও লক্ষ্মীপুরে নিহত যুবকের নাম জানা যায়নি। আরটিভি অনলাইনের প্রতিনিধিদের পাঠানো খবর- চট্টগ্রামের পটিয়ায় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুশমপুরে এ ঘটনা ঘটে। নিহত দ্বীন মোহাম্মদ বাপা (৩৫) ইউনিয়নের যুবলীগের সহ-সম্পাদক ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্বীন মোহাম্মদকে মৃত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পটিয়া থানার ওসি নিয়ামত উল্লাহ বলেন, গুরনখাইন এলাকায় রাত ১০টার দিকে বিএনপি প্রার্থীর সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে যুবলীগ কর্মী দ্বীন মোহাম্মদকে হত্যা করে।কুপিয়ে ও ইটের আঘাতে তাকে হত্যা করা হয়। নিহতের স্বজনরা জানায়, ভোটের আগের রাতে একটি বৈঠক থেকে ফেরার পথে ফকিরা মসজিদ বাজার এলাকায় পেছন দিক থেকে বিএনপি কর্মীরা তার ওপর হামলা চালায়।তারা ধারালো অস্ত্র দিয়ে ও ইট-পাথর দিয়ে আঘাত করে। এদিকে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামে শনিবার মধ্যরাতে দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক যুবক মারা গেছেন।এ ঘটনায় স্থানীয় রাকিব হোসেন ও জহির নামের দুই ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। নিহত যুবক মহাজোটের কর্মী হিসেবে দাবি করছেন আওয়ামী লীগ নেতারা।তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শনিবার রাত ১২টার দিকে সদর উপজেলার বড়ালিয়া গ্রামের বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে বেশ কয়েকটি গুলির আওয়াজ শুনতে পান স্থানীয়রা।এসময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এতে কয়েকজন গুলিবিদ্ধও হন। এর কিছুক্ষণ পর পার্শ্ববর্তী একটি ডোবায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।  স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আহসানুল কবির রিপন আরটিভি অনলাইনকে জানান, অতর্কিত সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ কর্মী নিহত ও ছাত্রলীগের দুই নেতা গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা যায়নি। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরটিভি অনলাইনকে জানান, ঘটনার তদন্ত চলছে। জেবি
ভোটের আগের রাতে দুই যুবক খুন
চট্টগ্রামে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের পটিয়ায় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুশমপুরে এ ঘটনা ঘটে। নিহত দ্বীন মোহাম্মদ বাপা (৩৫) ইউনিয়নের যুবলীগের সহ-সম্পাদক ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্বীন মোহাম্মদকে মৃত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পটিয়া থানার ওসি নিয়ামত উল্লাহ বলেন, গুরনখাইন এলাকায় রাত ১০টার দিকে বিএনপি প্রার্থীর সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে যুবলীগ কর্মী দ্বীন মোহাম্মদকে হত্যা করে। কুপিয়ে ও ইটের আঘাতে তাকে হত্যা করা হয়। নিহতের স্বজনরা জানায়, ভোটের আগের রাতে একটি বৈঠক থেকে ফেরার পথে ফকিরা মসজিদ বাজার এলাকায় পেছন দিক থেকে বিএনপি কর্মীরা তার উপর হামলা চালায়। তারা ধারাল অস্ত্র দিয়ে ও ইট-পাথর দিয়ে আঘাত করে। এসএস আরও পড়ুন : চাপিয়ে দেয়া ফলাফল মেনে নেবে না বিএনপি : ফখরুল পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়া হচ্ছে : শামা ওবায়েদ এসএস
চট্টগ্রামে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
আরও পড়ুন
প্রশ্নফাঁসের অভিযোগে ঢাবির \'ঘ\' ইউনিটের পরীক্ষা বাতিলের দাবি
প্রশ্নফাঁসের কারণে ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল স্থগিত
মেডিকেল ভর্তির প্রশ্নফাঁস চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
প্রশ্নফাঁস চক্রের বেশিরভাগই বিশেষ সংগঠনের সদস্য: ছাত্র ইউনিয়ন