
রাজধানীর অভিজাত পাড়া খ্যাত বসুন্ধরা আবাসিক এলাকা থেকে প্রায় সোয়া লাখ ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদকব্যবসায়ীকে প্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১-এর একটি দল। এ সময় পাঁচ মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন:
এসএইচ/জেএইচ




