ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মসজিদ-মাদরাসার নামে খাস জমি দখলের হিড়িক

শাহাবুদ্দিন শিহাব

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:৩৩ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী-ডেমড়া সড়কে খানা-খন্দ, ধূলা-বালি আর ময়লা-আবর্জনার কারণে এমনিতেই ভোগান্তির শেষ নেই। তার উপর এই সড়কের খাস জমিতে অনুমতি ছাড়াই মসজিদ-মাদরাসা নির্মাণ হচ্ছে। এর আড়ালে চলছে জমি দখলের হিড়িক। ফলে দিন দিন এই পথে চলাচলকারীদের দুর্ভোগ বেড়েই চলেছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, যাত্রাবাড়ী থেকে ডেমরা পর্যন্ত রাস্তার নির্ধারিত জমিতে ৮ থেকে ১০টি মসজিদ-মাদরাসা গড়ে তুলেছে একটি স্বার্থান্বেষী মহল। মসজিদগুলোকে কেন্দ্র করে চলছে ফুটপাত-রাস্তা দখল ও অবৈধ মার্কেট তৈরিসহ নানা অবৈধ বাণিজ্য।

এর মধ্যে ফ্লাইওভারের নিচে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটি মসজিদ। ফ্লাইওভার চালু হওয়ার ৫ থেকে ৬ বছর পরও স্থানান্তর হয়নি মসজিদটি। এর ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে এই সড়কে চলাচলকারী যাত্রী-চালক-পরিবহন শ্রমিকদের।

এই সমস্যা সমাধানে সচেতনতা বাড়ানোর পাশাপাশি জনগণকে সঙ্গে কাজ করার তাগিদ দিয়েছেন বিশেজ্ঞরা। তাদের মতে, মসজিদ স্থানান্তর করে ধর্মকে হেয় করা রোধ ও ধর্ম বাণিজ্য বন্ধে মুসল্লি, সাধারণ মানুষ ও কর্তৃপক্ষকে একযোগে কাজ করতে হবে।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ইয়াদিয়া জামান বলেন, সাধারণ মানুষের অসুবিধা হয় এমন কোনও স্থানে মসজিদ রাখার যুক্তি ইসলাম ধর্মে নেই। ইসলামে কখনোই মসজিদ কোনও সামাজিক অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় না।

অন্যদিকে এই এলাকার মানুষের দুর্ভোগ কমাতে রাস্তা-মসজিদসহ সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল।

তিনি বলেন, রাস্তার মাঝে সেসব ধর্মীয় প্রতিষ্ঠান পড়েছে সেগুলো অন্যত্র স্থানান্তর করার উদ্যোগ নিয়েছি। সেখানে সরকারের টাকায় মসজিদ নির্মাণ করে দেয়া হবে।

আরও পড়ুন:

এসএইচ/জেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
আজ সন্ধ্যার পর হাতিরঝিলে অবস্থানে নিষেধাজ্ঞা
ইংরেজি নববর্ষ-২০১৯ উদযাপনে আজ মধ্যরাতে (থার্টি ফাস্ট নাইটে) রাজধানীর নিরাপত্তা জোরদারে বেশকিছু নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি’র নির্দেশনায় বলা হয়েছে, নববর্ষ উদযাপনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির যে কোনও ধরনের আশঙ্কা রোধে ঢাকা মহানগরীতে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার স্বার্থে রাস্তার মোড়, ফ্লাইওভার, রাস্তায়, ভবনের ছাদে এবং প্রকাশ্যে স্থানে কোনও ধরনের জমায়েত, সমাবেশ, উৎসব করা যাবে না। নির্দেশনায় আরও বলা হয়, এদিন (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর হাতিরঝিল এলাকায় কাউকে অবস্থান করতে দেয়া হবে না। ডিএমপি জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ি নির্ধারিত সময়ের পর পরিচয় দিয়ে নীলক্ষেত এবং শাহবাগ ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবে। এছাড়া গুলশান এলাকায় প্রবেশের জন্য কাকলী ক্রসিং এবং আমতলী ক্রসিং ব্যবহার করা যাবে। তবে নির্ধারিত সময়ের পর পরিচয় দিয়ে এ দুটি ক্রসিং দিয়ে প্রবেশ করতে হবে। একইভাবে সার্বিক নিরাপত্তার স্বার্থে গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় যেসব নাগরিক বসবাস করেন না তাদের ওইসব এলাকায় গমনের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে। গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বসবাসরত নাগরিকদের ৩১ ডিসেম্বর সোমবার রাত ৮টার মধ্যে স্ব-স্ব এলাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হয়েছে। মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ সোমবার সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীর কোনও বার খোলা রাখা যাবে না। সড়ক ব্যবহার সংক্রান্তে যেকোনো জরুরি প্রয়োজনে ফোন করা যাবে ডিসি ট্রাফিক (নর্থ)- ০১৭১৩৩৭৩২২৫, এডিসি ট্রাফিক (নর্থ)- ০১৭১৩৩৭৩২২৬, এসি ট্রাফিক (গুলশান)- ০১৭১৩৩৯৮৪৯৭, এসি ট্রাফিক (উত্তরা)- ০১৭১৩৩৯৮৪৯৮, ডিসি ট্রাফিক (সাউথ)- ০১৭১৩৩৭৩২২৩, এডিসি ট্রাফিক (সাউথ)-০১৭১৩৩৭৩২২৪, ডিসি (গুলশান)- ০১৭১৩৩৭৩১৬৬ ও ডিসি (উত্তরা)- ০১৭১৩৩৭৩১৫৬। জেএইচ
আজ সন্ধ্যার পর হাতিরঝিলে অবস্থানে নিষেধাজ্ঞা
ফেনীতে নাশকতার জন্য রাখা ৩৬টি পেট্রলবোমা উদ্ধার
ফেনী সদরের ফিজিকাল মোড় এলাকা থেকে ৩৬টি পেট্রলবোমা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব। র‌্যাবের দাবি, নাশকতার জন্য এই পেট্রলবোমাগুলো রাখা হয়। রোববার দিনগত রাতে পেট্রলবোমাগুলো উদ্ধার করা হয়।  র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম সোমবার আজ সকালে আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন। শাফায়াত জামিল জানান, নির্বাচন পরবর্তী নাশকতার জন্য এ ৩৬টি পেট্রলবোমা রাখা হয়েছিল। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আরএস/এসএস
ফেনীতে নাশকতার জন্য রাখা ৩৬টি পেট্রলবোমা উদ্ধার
ভোটের আগের রাতে দুই যুবক খুন
চট্টগ্রামের পটিয়ায় ও লক্ষ্মীপুরে সংঘর্ষে ও গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। এরমধ্যে পটিয়ায় যুবলীগ নেতা ও লক্ষ্মীপুরে নিহত যুবকের নাম জানা যায়নি। আরটিভি অনলাইনের প্রতিনিধিদের পাঠানো খবর- চট্টগ্রামের পটিয়ায় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুশমপুরে এ ঘটনা ঘটে। নিহত দ্বীন মোহাম্মদ বাপা (৩৫) ইউনিয়নের যুবলীগের সহ-সম্পাদক ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্বীন মোহাম্মদকে মৃত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পটিয়া থানার ওসি নিয়ামত উল্লাহ বলেন, গুরনখাইন এলাকায় রাত ১০টার দিকে বিএনপি প্রার্থীর সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে যুবলীগ কর্মী দ্বীন মোহাম্মদকে হত্যা করে।কুপিয়ে ও ইটের আঘাতে তাকে হত্যা করা হয়। নিহতের স্বজনরা জানায়, ভোটের আগের রাতে একটি বৈঠক থেকে ফেরার পথে ফকিরা মসজিদ বাজার এলাকায় পেছন দিক থেকে বিএনপি কর্মীরা তার ওপর হামলা চালায়।তারা ধারালো অস্ত্র দিয়ে ও ইট-পাথর দিয়ে আঘাত করে। এদিকে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামে শনিবার মধ্যরাতে দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক যুবক মারা গেছেন।এ ঘটনায় স্থানীয় রাকিব হোসেন ও জহির নামের দুই ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। নিহত যুবক মহাজোটের কর্মী হিসেবে দাবি করছেন আওয়ামী লীগ নেতারা।তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শনিবার রাত ১২টার দিকে সদর উপজেলার বড়ালিয়া গ্রামের বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে বেশ কয়েকটি গুলির আওয়াজ শুনতে পান স্থানীয়রা।এসময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এতে কয়েকজন গুলিবিদ্ধও হন। এর কিছুক্ষণ পর পার্শ্ববর্তী একটি ডোবায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।  স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আহসানুল কবির রিপন আরটিভি অনলাইনকে জানান, অতর্কিত সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ কর্মী নিহত ও ছাত্রলীগের দুই নেতা গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা যায়নি। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরটিভি অনলাইনকে জানান, ঘটনার তদন্ত চলছে। জেবি
ভোটের আগের রাতে দুই যুবক খুন
চট্টগ্রামে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের পটিয়ায় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুশমপুরে এ ঘটনা ঘটে। নিহত দ্বীন মোহাম্মদ বাপা (৩৫) ইউনিয়নের যুবলীগের সহ-সম্পাদক ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্বীন মোহাম্মদকে মৃত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পটিয়া থানার ওসি নিয়ামত উল্লাহ বলেন, গুরনখাইন এলাকায় রাত ১০টার দিকে বিএনপি প্রার্থীর সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে যুবলীগ কর্মী দ্বীন মোহাম্মদকে হত্যা করে। কুপিয়ে ও ইটের আঘাতে তাকে হত্যা করা হয়। নিহতের স্বজনরা জানায়, ভোটের আগের রাতে একটি বৈঠক থেকে ফেরার পথে ফকিরা মসজিদ বাজার এলাকায় পেছন দিক থেকে বিএনপি কর্মীরা তার উপর হামলা চালায়। তারা ধারাল অস্ত্র দিয়ে ও ইট-পাথর দিয়ে আঘাত করে। এসএস আরও পড়ুন : চাপিয়ে দেয়া ফলাফল মেনে নেবে না বিএনপি : ফখরুল পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়া হচ্ছে : শামা ওবায়েদ এসএস
চট্টগ্রামে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা