
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সঙ্গীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের আরেক নেতা মেহেদী হাসান শান্তকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হলো।
আজ মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় হলে নিশ্চিত করেন শাহবাগ থানার ওসি আবুল হাসান। শান্ত মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের দফতর সম্পাদক।
ওসি আবুল হাসান জানান, ডাকসু ভিপি নুরের ওপর হামলার ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে সোমবার মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যকে গ্রেপ্তার করা হয়।
রোববার দুপুরে ডাকসু ভবনে নুরের কক্ষে বাতি নিভিয়ে রড ও বাঁশ দিয়ে হামলা করে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। এঘটনায় ৪৩ জনকে আসামি মামলা করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুনের নেতৃত্বে প্রায় ২০ থেকে ২৫ জন এবং ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের সমর্থক শতাধিক নেতাকর্মী রড, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে দুপুরে এ হামলা চালায়।
এমকে




