
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ রোববার সকাল থেকে বিকেলে পর্যন্ত ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকালে ডাকসু ভবনের সামনে তিনটি ও বিকেলে মধুর ক্যান্টিনের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, ঢাবিতে ডাকসু ভবনের সামনে সকালে তিনটি এবং বিকেলে মধুর ক্যান্টিনের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। ক্যাম্পাস অস্থিতিশীল করতে কে বা কারা এমন কাজ করছে।
তিনি আরও বলেন, কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে সেটি অনুসন্ধান করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট বাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
অপরদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রোববার দুপরে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় অবিস্ফোরিত অবস্থায় আরও তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
পি




