
প্রতারকদের আইডল সাহেদ করিমকে নিয়ে র্যাব হেডকোয়ার্টারস থেকে বিকেল ৩টায় ব্রিফিং করবেন ডিজি র্যাব ফোর্স এর মহোদয়। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব কর্তৃপক্ষ।
এর আগে আজ দুপুরে হেড কোয়ার্টারে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর প্রতারক শাহেদকে নিয়ে উত্তরা ১১ নম্বর সেক্টরের গোপন অফিসে অভিযান চালায় র্যাব। এরপর সেখান থেকে আবার র্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে।
এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বিকেল ৩টায় র্যাব হেডকোয়ার্টারসে মিডিয়া ব্রিফ করবেন ডিজি র্যাব ফোর্স এর মহোদয়। আরটিভি এই ব্রিফিং সরাসরি সম্প্রচার করবে।
সি/




