
বৈশ্বিক মহামারি করোনার মধ্যেও দেশের শীর্ষস্থানীয় বেসরকারি জীবন বিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি গ্রাহকদের বিমা পরিশোধ অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম, এমপি।
শনিবার দুপুরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে বিমা দাবির চেক প্রদান, পুরস্কার প্রদান ও উন্নয়ন সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। এসময় এক কোটি ২৫ লাখ টাকার চেক গ্রাহকদের মাঝে বিতরণ এবং মাসিক লক্ষমাত্রা নির্ধারণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, ডিএমডি মো. খসরু চৌধুরী, এসইভিপি মো. আবুল কাসেম, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, কেন্দ্রীয় তাকাফুল সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিনসহ সিনিয়র নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পি




