যে কারণে আজ ব্যাংক খোলা

আরটিভি নিউজ

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ , ১১:৫৫ এএম


যে কারণে আজ ব্যাংক খোলা
ফাইল ছবি

দেশের নির্দিষ্ট কিছু ব্যাংক শাখা হজ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে শনিবার (১৮ অক্টোবর) খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের হজের নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ওইদিন খোলা রাখতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে শাখাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে যতক্ষণ পর্যন্ত হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আগ্রহী ব্যক্তি উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত ব্যাংক খোলা রাখতে হবে।

আরও পড়ুন

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয় ২৭ জুলাই, যা শেষ হয় ১২ অক্টোবর। পরবর্তীতে সময় বাড়িয়ে ১৬ অক্টোবর পর্যন্ত করা হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ১২ বছর বা তার বেশি বয়সী, শারীরিক ও মানসিকভাবে সুস্থ মুসল্লিরা হজে যেতে পারবেন।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission