১৯৭৪ সালের ১ টাকা থাকলে যত টাকা পাবেন আপনি

আরটিভি নিউজ

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫ , ০৫:৫৮ পিএম


১৯৭৪ সালের ১ টাকা থাকলে যত টাকা পাবেন আপনি
ছবি: সংগৃহীত

একসময় যার হাতে ১ টাকা থাকত, সেই ছিল ধনী। এখন সেই টাকার মূল্য প্রায় নেই বললেই চলে। অর্থ বিভাগের এক সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে গত চার দশকে টাকার ক্রয়ক্ষমতা কতটা কমেছে, তার এক ভয়াবহ চিত্র।

বিজ্ঞাপন

অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, ১৯৭৪-৭৫ অর্থবছরের এক টাকার ক্রয়ক্ষমতা ২০১৪ সালের ১২ টাকা ৪৫ পয়সার সমান। অর্থাৎ ১৯৭৪ সালে যে জিনিস ১ টাকায় কেনা যেত, এখন সেটি কিনতে প্রায় ১২ গুণেরও বেশি টাকা খরচ করতে হয়। প্রতিবেদনে বলা হয়েছে, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বার্ষিক গড়ে ৭.৩ শতাংশ হারে মূল্যস্ফীতি ঘটেছে।

সেই সময়ের ক্রয়ক্ষমতা নিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী রফিকুল ইসলাম জানান, ১৯৮৫ সালে ঢাকার সোবহানবাগ থেকে গুলিস্তানের বাসভাড়া ছিল মাত্র ৫০ পয়সা, আর ১ পয়সায় মিলত চকোলেট। পাঁচ পয়সায় কেনা যেত পাঁচটি হজমি বা একটি সাধারণ আইসক্রিম। এখন সেই একই জিনিসের দাম এক টাকারও বেশি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ১৯৮৫ সালে গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায় যেতে বিলাসবহুল লঞ্চসিটসহ মোট খরচ হতো ১২ টাকা, আর এখন একই পথে যেতে লাগে প্রায় ১৭০ টাকা।

অর্থনীতিবিদরা বলছেন, শুধু টাকার মানই নয়, ছোট মুদ্রার অস্তিত্বও হারিয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ অনুযায়ী দুই টাকার কয়েন বা নোট পর্যন্ত সরকারি মুদ্রা। কিন্তু ১৯৭৪-৭৫ সালে বাজারে প্রচলিত মোট অর্থের মধ্যে সরকারি মুদ্রার অংশ ছিল ২.৬৯ শতাংশ, যা এখন কমে দাঁড়িয়েছে মাত্র ০.৮৩ শতাংশে।

বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে অর্থ বিভাগ পাঁচ টাকাকে সরকারি মুদ্রা হিসেবে ঘোষণা করার কথা বিবেচনা করছে। এটি বাস্তবায়িত হলে সরকারি মুদ্রার অংশীদারি ০.৮৩ শতাংশ থেকে বেড়ে প্রায় দেড় শতাংশে পৌঁছাবে এবং ছোট মুদ্রার অস্তিত্ব কিছুটা হলেও টিকে থাকবে বলে আশা করা হচ্ছে।

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission