ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সরকারি চাকরিজীবীরা যে হারে মহার্ঘ ভাতা পাবেন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:২০ এএম
ছবি: সংগৃহীত

নতুন বেতন কাঠামো নিয়ে অনিশ্চয়তা থাকলেও সরকারি চাকরিজীবীরা চলমান বিধি অনুযায়ী মহার্ঘ ভাতা পেয়ে যাচ্ছেন। অন্তর্বর্তী সরকার স্পষ্ট করেছে, নতুন পে স্কেল কার্যকর না হওয়া পর্যন্ত বিদ্যমান নিয়ম বহাল থাকবে। এই ভাতা বর্তমানে মূল্যস্ফীতির চাপ সামাল দিতে সরকারের পক্ষ থেকে একটি ভরসার মতো কাজ করছে।

আর্থিক সংকট ও ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে নতুন বেতন কাঠামো ঘোষণার পরিকল্পনা স্থগিত হয়েছে। তবে পে কমিশনের কাজ বন্ধ করা হয়নি, বরং তাদের সম্পূর্ণ প্রতিবেদন তৈরি করে তা অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এই প্রতিবেদন পরবর্তী নির্বাচিত সরকারের হাতে তুলে দেয়া হবে, যা ভবিষ্যতে বেতন কাঠামো নির্ধারণে প্রধান ভিত্তি হবে।

সরকারি সূত্র জানিয়েছে, নির্বাচন-পূর্ব কোনো নতুন পে স্কেল ঘোষণার সম্ভাবনা নেই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরও বলেছেন, আসন্ন নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণা করা সম্ভব নয় এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, পে কমিশনকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে, যাতে আর্থ-সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি গুরুত্বসহকারে বিবেচিত হয়। তিনি জানান, সময় পাওয়া গেলে নির্বাচন পরবর্তী সরকারের জন্য একটি সময়োপযোগী বেতন কাঠামো প্রণয়ন করা হবে।

আরও পড়ুন

পে কমিশনের প্রতিবেদনে বেতন বৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, পরিবারে সদস্য সংখ্যা, আবাসন ও শিক্ষার খরচকে গুরুত্ব দিয়ে একটি পূর্ণাঙ্গ বেতন কাঠামো প্রস্তাব করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত এই সুপারিশের ভিত্তিতে নবম পে স্কেল কার্যকর করার প্রক্রিয়া শুরু করবে।

জাতীয় বেতন কমিশন ২০২৫ সালের ২৭ জুলাই গঠিত হয়েছিল এবং চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে এর মেয়াদ শেষ হবে, যা জাতীয় নির্বাচনের আগে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আগামী ১৯ অক্টোবর সারা দেশে সব ধরনের জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
বিশ্বের ১০৯ দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশে গত ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৪ লাখ ৪৩ হাজার ২১ জন রেমিট্যান্স যোদ্ধা পাড়ি জমিয়েছেন। একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৫ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
এলপিজির বাজার তদারকিতে যেসব নির্দেশনা দিল সরকার
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার।
এলপিজির বাজার তদারকিতে যেসব নির্দেশনা দিল সরকার
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। 
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে ১২৯ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) এর পরিমাণ ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা।
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
আরও পড়ুন
সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত
সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব
পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
আগস্ট মাসে দুই দফায় ৮ দিন ছুটির সুযোগ