ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আরও বেড়েছে খেলাপি ঋণ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম
ফাইল ছবি

দেশের ব্যাংক খাতে ক্রমশ বাড়ছে খেলাপি ও শ্রেণিকৃত ঋণের চাপ। সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট শ্রেণিকৃত ঋণের পরিমাণ ২০ হাজার ৮৪৯ কোটি টাকা বেড়ে এখন ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ ব্যাংক খাতের বিতরণ করা ঋণের প্রায় ৩৪ শতাংশই এখন ঝুঁকিপূর্ণ ঋণে পরিণত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত ৩০ সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। গত জুন শেষে এই ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। তিন মাসে ব্যাংকগুলোর ঋণ বেড়েছে ৫ হাজার ৫৭৪ কোটি টাকা। বিপরীতে শ্রেণিকৃত ঋণ বেড়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা।

গত জুন শেষে ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা।

এই সময়ে শ্রেণিকৃত ঋণের হার ৩২ দশমিক ৭৮ শতাংশ থেকে বেড়ে ৩৩ দশমিক ৮০ শতাংশ হয়েছে। অর্থাৎ তিন মাসে শ্রেণিকৃত ঋণের হার বেড়েছে ১ দশমিক ০২ শতাংশ পয়েন্ট। নীট শ্রেণিকৃত ঋণের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ১২ শতাংশ।

এই শ্রেণিকৃত ঋণের বড় অংশই খেলাপি। গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৯৫৫ কোটি টাকা। গত জুন শেষে এই ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮১ হাজার ২৩৮ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৬ হাজার ৭১৭ কোটি টাকা।

মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার জুন শেষে ৩১ দশমিক ৪১ শতাংশ থাকলেও সেপ্টেম্বর শেষে বেড়ে হয়েছে ৩২ দশমিক ১৯ শতাংশ।

এর আগে গত মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। ২০২৫ সালের ডিসেম্বর শেষে ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা।

চলতি বছরের প্রথম তিন মাসে খেলাপি ঋণ বেড়েছিল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা। এরপর জুন শেষে খেলাপি ঋণ আরও বেড়ে ৬ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছায়। সেপ্টেম্বরেও ঋণের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

আদায় অনিশ্চিত প্রায় পুরোটাই

শ্রেণিকৃত ঋণের মধ্যে বড় অংশই মন্দ বা ক্ষতিজনক পর্যায়ে রয়েছে। সেপ্টেম্বর শেষে মন্দ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮১ হাজার ৪৯৪ কোটি টাকা। যা মোট শ্রেণিকৃত ঋণের ৯২ দশমিক ৬৮ শতাংশ। অর্থাৎ শ্রেণিকৃত ঋণের প্রায় পুরোটাই আদায় অনিশ্চিত হয়ে পড়েছে।

এছাড়া বিশেষ তদারকিতে থাকা স্পেশাল মেনশন অ্যাকাউন্টের (এসএমএ) ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩৭ কোটি টাকা।

নিরাপত্তা সঞ্চিতিতেও বড় ঘাটতি

এদিকে খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণেও বড় ঘাটতি রয়েছে ব্যাংক খাতে। সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর প্রয়োজনীয় প্রভিশনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৮২ হাজার ৫২০ কোটি টাকা। এর বিপরীতে সংরক্ষণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ১৮২ কোটি টাকা। ফলে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকা।

তবে আগের প্রান্তিকের তুলনায় প্রভিশন ঘাটতি কিছুটা কমেছে। গত জুন শেষে ঘাটতি ছিল ২ লাখ ২২ হাজার ৩৫৮ কোটি টাকা। তিন মাসে ঘাটতি কমেছে ৪ হাজার ১৯ কোটি টাকা।

একই সময়ে প্রভিশন কভারেজ অনুপাতও বেড়েছে। সেপ্টেম্বর শেষে এই অনুপাত দাঁড়িয়েছে ৫৪ দশমিক ৭৫ শতাংশ, যা জুন শেষে ছিল ৫৪ শতাংশ। গত বছরের সেপ্টেম্বর শেষে প্রভিশন কভারেজ অনুপাত ছিল ২৮ দশমিক ৮২ শতাংশ।

ব্যাংক খাতের সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ঋণ বিতরণের তুলনায় খেলাপি ও শ্রেণিকৃত ঋণের চাপ অনেক বেশি। বিশেষ করে শ্রেণিকৃত ঋণের ৯২ শতাংশের বেশি মন্দ বা ক্ষতিজনক পর্যায়ে থাকায় আদায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। পাশাপাশি বিপুল পরিমাণ প্রভিশন ঘাটতি ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ও ঝুঁকি মোকাবিলার ওপর বাড়তি চাপ তৈরি করছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হালদা পাড়ের মিষ্টি লাল মরিচ যাচ্ছে মধ্যপ্রাচ্যে
মিষ্টি মরিচের খ্যাতি এখন তা দেশ ছাড়িয়ে পড়েছে বিদেশেও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ। 
হালদা পাড়ের মিষ্টি লাল মরিচ যাচ্ছে মধ্যপ্রাচ্যে
দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। 
দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ
বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া
রোববার (২২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা করেন।
বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া
টিসিবির পণ্য সংরক্ষণে ‘নতুন পরিকল্পনা’
আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সংস্থাটির নিজস্ব পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
টিসিবির পণ্য সংরক্ষণে ‘নতুন পরিকল্পনা’
বাণিজ্য, জ্বালানি ও যোগাযোগে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-নেপাল
রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর মধ্যে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎকালে এই অঙ্গীকার ব্যক্ত করা হয়। 
বাণিজ্য, জ্বালানি ও যোগাযোগে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-নেপাল
আরও পড়ুন
খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ
নতুন করে খেলাপি হওয়ার শঙ্কায় বহু পোশাক কারখানা মালিক
খেলাপি ঋণ আদায়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা
রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী