ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

রমজানের প্রথম দিনেই শসা-বেগুনে আগুন, ফলের টাকায় টান

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৯ পিএম
ফাইল ছবি

প্রতিবছর রমজান এলেই নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি যেন বাংলাদেশের চিরায়ত রীতি। রমজানের এক-দেড় মাস আগ থেকেই বাজারে তৎপর হয়ে ওঠে সিন্ডিকেট; তৈরি হয় কৃত্রিম সংকট। এবারও ব্যতিক্রম ঘটলো না এই রীতির। রমজানের প্রথম দিনেই হুট করে দামের সেঞ্চুরি হাঁকিয়েছে বেগুন ও শসা। সেইসঙ্গে লেবুর হালি গিয়ে ঠেকেছে ১২০ টাকায়। সব মিলিয়ে ইফতারের আইটেম কিনতে গিয়ে ফল কেনার টাকায় পড়ছে টান।

বাজারে সরবরাহ ঘাটতি না থাকলেও আগুন লেগে গেছে সবজির দামে। বেশ বেড়েছে ফলের দামও। এছাড়া, মুরগিও বিক্রি হচ্ছে ব্যাপক চড়া দামে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সরেজমিনে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র।

বাজার ঘুরে দেখা যায়, পর্যাপ্ত সরবরাহ থাকলেও উত্তাপ ছড়াচ্ছে সবজির দাম। বিশেষ করে লেবু, শসা আর বেগুনের দামে ক্ষুব্ধ ক্রেতারা।

মান ও সাইজভেদে এক হালি লেবু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। আর বেগুন ও শসার দাম ছাড়িয়েছে ১০০ টাকার ঘর। বাজারে সবজি কিনতে আসা এক ক্রেতা বলেন, রমজান শুরু হতেই দাম এমন বাড়বে ভাবিনি। লেবু ছাড়া ইফতার কল্পনাই করা যায় না। কিন্তু এক হালি লেবু কিনতেই ১২০ টাকা গুনতে হচ্ছে এখন। বেগুন আর শসার দামও ১০০ টাকার ওপরে।

ইফতারে বিশেষ চাহিদা থাকে ফলের। আর রমজানকে কেন্দ্র করে তাই আপেল, আনার ও মাল্টার দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। এসব ফলের দাম কেজিতে বেড়েছে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত। ফল কিনতে আসা এক ক্রেতা বলেন, সারাদিন রোজা রাখার পর একটু ফল খাওয়া অনেকটা অনিবার্য হয়ে পড়ে। কিন্তু, এই ফল এখন বাজেটের বাইরে চলে যাচ্ছে।

ইফতার ও সেহেরিতে আমিষের জোগান নিশ্চিতে বেশিরভাগেরই ভরসা মুরগি। কিন্তু গত এক সপ্তাহ ধরেই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। এছাড়া, সোনালি মুরগির কেজি ৩২০ টাকা ও লেয়ার মুরগির ৩৩০ টাকা এখন।

রমজান ঘিরে চড়া মসলার দামও। রমজানের প্রথম দিনেই নিত্যপণ্যের দামে এমন আগুন নিয়ে উদ্বেগ জানিয়েছেন ক্রেতারা। তাদের প্রত্যাশা, নতুন সরকার দ্রুতই কার্যকর কোনও পদক্ষেপ নেবে বাজার নিয়ন্ত্রণে আনতে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসেসিয়েশন (বাজুস)। বিস্তারিত আসছে....
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
নতুন দুই গ্যাসকূপ খনন করবে সরকার, চলবে ১০ বছর
দেশের গ্যাস উৎপাদন বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে দুটি নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। এসব কূপ থেকে দৈনিক প্রায় ৩ কোটি ঘনফুট গ্যাস উত্তোলনের আশা করা হচ্ছে। ১০ বছরে এসব কূপ থেকে পাওয়া গ্যাসের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা।
নতুন দুই গ্যাসকূপ খনন করবে সরকার, চলবে ১০ বছর
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের পরিপ্রেক্ষিতে কারখানার উৎপাদন সচল রাখতে এবং বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকরা।
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের
ডিএসসিসিকে ৩০০ ওয়েস্ট বিন দিল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে ৩০০টি ‘টেকসই ও দৃষ্টিনন্দন ওয়েস্ট বিন’ হস্তান্তর করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।
ডিএসসিসিকে ৩০০ ওয়েস্ট বিন দিল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
পোশাক কারখানা বন্ধে দিনে ১ বিলিয়ন ডলারের ক্ষতির শঙ্কা
দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতায় রপ্তানি আয় ও আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা বড় ঝুঁকিতে পড়েছে।
পোশাক কারখানা বন্ধে দিনে ১ বিলিয়ন ডলারের ক্ষতির শঙ্কা
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে
রাজধানীতে পার্কিং করা বাসে আগুন
রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
এইচএসসিতে ক্যাডেট কলেজগুলোর ঈর্ষণীয় ফলাফল