দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

আরটিভি নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ০৯:০১ এএম


দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনা ও রুপার দাম। সর্বশেষ সমন্বয় অনুযায়ী, বুধবার (১৮ মার্চ) থেকে মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামে।

বিজ্ঞাপন

শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দেয়। এতে প্রতি ভরিতে সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা এবং রুপার দাম ২৯২ টাকা কমানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) ও রুপার দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকেই এ দাম কার্যকর হয়।

বিজ্ঞাপন

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা, ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা, সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা, এর আগে ১৩ মার্চের সমন্বয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রতি ভরি ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত ৪৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ১৭ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা,২১ ক্যারেট রুপা প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট রুপা প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা। চলতি বছরে এখন পর্যন্ত ২৭ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ বার দাম বেড়েছে এবং ১১ বার কমেছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয় কাঁচামালের দামের ওঠানামার কারণে দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে ঘন ঘন পরিবর্তন দেখা যাচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission