ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

টানা তিন লম্বা লাফের পর আবারও কমলো সোনার দাম

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ এএম
ফাইল ছবি

টানা তিন দফা লম্বা লাফের পর এবার দেশের বাজারে কমেছে সোনার দাম। এবারের দফায় ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এর ফলে, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম এখন দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার এই নতুন রেট প্রকাশ করে বাজুস। এদিন সকাল ১০টা থেকেই সোনার নতুন এই রেট কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা। এসব দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানিয়েছে, স্বর্ণালঙ্কার তৈরির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে।

এর আগে, মাত্র চারদিনে তিন দফায় ১২০৮০ টাকা বাড়ানো হয়েছিল সোনার দাম। এর মধ্যে, সবশেষ বৃহস্পতিবার (৫ নভেম্বর) মূল্যবান এই হলুদ ধাতুটির দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ায় বাজুস। এতে এদিন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। অন্যদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।

তার আগের দিন বুধবার (৪ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়েছিল বাজুস। আর এর আগে সোমবার (২ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ভরিতে বাড়ানো হয়েছিল ৩ হাজার ২৬৬ টাকা।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ টন গম, ১০ হাজার টন করে মসুর ডাল ও চিনি আমদানি করবে সরকার
দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম এবং ১০ হাজার টন করে মসুর ডাল ও চিনি আমদানির অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  এর আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৫৪তম সভায় এসব ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০৮ কোটি ৮০ লাখ টাকা। প্রতি টন গমের দাম নির্ধারণ করা হয়েছে ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার। গম সরবরাহের জন্য ইউএসডব্লিউ অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। এ ছাড়া জাতীয় ই-জিপি ব্যবস্থার আওতায় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় ধরা হয়েছে ৭৭ কোটি ২৫ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম নির্ধারণ করা হয়েছে ৭৭ টাকা ২৫ পয়সা। এ ডাল সরবরাহের জন্য রাজশাহীর নাবিল নাবা ফুডস লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। একই পদ্ধতিতে ৫০ কেজির বস্তায় ১০ হাজার টন চিনি কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ১০৪ কোটি ৯৫ লাখ টাকা। প্রতি কেজি চিনির দাম নির্ধারণ করা হয়েছে ১০৪ টাকা ৯৫ পয়সা। চিনি সরবরাহের জন্য মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। গম আমদানির প্রস্তাবটি খাদ্য মন্ত্রণালয় এবং মসুর ডাল ও চিনি কেনার প্রস্তাব দুটি বাণিজ্য মন্ত্রণালয় থেকে সভায় উপস্থাপন করা হয় আরটিভি/এসআর
যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ টন গম, ১০ হাজার টন করে মসুর ডাল ও চিনি আমদানি করবে সরকার
বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম
মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত অনিশ্চয়তায় বিশ্ববাজারে আবারও কমেছে সোনার দাম।
বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম
৮ জেলার ৬৪০ তরুণ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা করে
চাকরির পেছনে না ছুটে নিজের ব্যবসা গড়ে তুলতে চান অনেক তরুণ।
৮ জেলার ৬৪০ তরুণ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা করে
ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২ এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। 
ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
১ লাখ ১০ হাজার টন সার আমদানি করবে সরকার
দেশের কৃষি উপকরণের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ৪০ হাজার টন মিউরেট অব পটাশ (এমওপি) সার এবং ৭০ হাজার টন দানাদার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
১ লাখ ১০ হাজার টন সার আমদানি করবে সরকার
আরও পড়ুন
বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম
আবারও বাড়ল সোনার দাম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
বিশ্ব বাজারে আবারও কমল সোনার দাম