ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও বাজারে ছাড়া হচ্ছে শেখ মুজিবের ছবিযুক্ত টাকা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৩ পিএম
ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের কাছে গচ্ছিত শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত টাকার নোট সিলগালা করে নতুন ডিজাইনের নোট ছাপিয়ে বাজারে ছেড়েছিল সদ্যবিগত অন্তর্বর্তী সরকার। এতে সরকারের বিপুল অর্থ অপচয় হবে এমন সমালোচনা থাকলেও পুরোনো নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্তে অনড় থাকে ড. মুহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন সেই সরকার। তবে, নির্বাচিত সরকার আসার পর এখন সেই সিলগালা নোট বাজারে ছাড়া হচ্ছে আবার।

এ বিষয়ে ব্যাংকাররা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনেই পুরনো ডিজাইনের নোট বিনিময় করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, যেহেতু এসব নোট নিষিদ্ধ করা হয়নি, তাই বিতরণে বাধা নেই।

জুলাই অভ্যুথানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবের ভাস্কর্যগুলো ভেঙে ফেলে আন্দোলনকারীরা। পরে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ মুজিবের ছবিযুক্ত নোট বাজারে ছাড়া বন্ধ করার সিদ্ধান্ত নেয় এবং নতুন ডিজাইনের নোটের প্রচলন ঘটায়।

তবে, নবনির্বাচিত সরকার এসে নতুন ডিজাইনের নোট ছাপানোর পেছনে অর্থ অপচয় বন্ধের সিদ্ধান্ত নেয়। এর ফলে, বাংলাদেশ ব্যাংকে সিলগালা অবস্থায় থাকা শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত পুরনো নোট আবার বাজারে ছাড়া হচ্ছে এখন।

আরও পড়ুন

এ বিষয়ে সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ২০২৫ সালের ঈদুল আযহার সময়ে পুরোনো ছাপের নোটগুলা বিতরণ বন্ধ হয়। তারপরই বাংলাদেশ ব্যাংক থেকে সেটা উদ্ধার করা হয়েছিলো। তারপরই ওটা যথারীতিভাবে আমরা চলমান রাখি। যেভাবে বিতরণ করা যায়, সেই সময় থেকেই করছি।

চাহিদার চেয়ে নতুন ডিজাইনের নোটের সরবরাহ কম থাকায় আগের ছাপানো নোট বাজারে ছাড়া হচ্ছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, ৯ প্রকার নোট ছাপাতে গিয়ে চাহিদার সঙ্গে আমরা গতি রাখতে পারছিলাম না। যেহেতু নিষিদ্ধ করা হয় নাই, মার্কেটের চাহিদা আছে। চাহিদার অনুপাতে যোগান দেওয়া সম্ভব হচ্ছে না, যার ফলে ঘাটতি দেখা যাচ্ছে। আমাদের কাছে কিছু আগের ডিজাইনের নোট প্রিন্ট করা আছে; সেগুলি পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হচ্ছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রয়টার্সের প্রতিবেদন / বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের অর্ডার, বেশি পাচ্ছে ভারত
শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়া এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে জারা ও এইচঅ্যান্ডএমসহ বিশ্বের নামিদামি পোশাক ব্র্যান্ডগুলো।
বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের অর্ডার, বেশি পাচ্ছে ভারত
জ্বালানি খাতের তিন কোম্পানিতে নতুন এমডি
জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন কোম্পানির শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে। তিতাস গ্যাস, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিতে (বাপেক্স) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।
জ্বালানি খাতের তিন কোম্পানিতে নতুন এমডি
টানা দরপতনের পর আবারও ঘুরে দাঁড়াচ্ছে সোনা, এক লাফে বাড়ল ৩ শতাংশ
বিশ্ববাজারে টানা দরপতনের পর আবারও বেড়েছে সোনার দাম। একদিনেই মূল্যবান এই ধাতুর দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। ডলারের দর স্থিতিশীল হওয়া এবং বিশ্ব শেয়ারবাজারে কিছুটা স্বস্তি ফেরায় সোনার বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ৩ হাজার ৬৭৭ ডলারে দাঁড়ায়।  সোনারি পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। শুক্রবার স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪৪ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।  প্লাটিনামের দাম ৪ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৩ দশমিক ২৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে ৯১২ দশমিক ২২ ডলারে পৌঁছেছে। সপ্তাহের শেষ দিকে তিনটি ধাতুর দামেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।  এর আগে বুধবার সোনার দাম গত বছরের আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। তবে চলতি সপ্তাহে এখন পর্যন্ত ধাতুটির দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে। সুইসকোটের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, কয়েক দিনের দরপতনের পর বাজারে আবার ক্রেতারা ফিরতে শুরু করেছেন। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিগুলোর শেয়ারে স্থিতিশীলতা ফেরায় সোনার বাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে। তিনি বলেন, শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের সময় কিছু বিনিয়োগকারী অন্য খাতের লোকসান সামাল দিতে এবং নগদ অর্থের জোগান নিশ্চিত করতে সোনা বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। সাম্প্রতিক দরপতনের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সোনার বাজারেও ক্রেতাদের আগ্রহ ফিরছে। দে কাসার মতে, সোনার দাম শিগগিরই প্রতি আউন্স ৫ হাজার ডলারে ফিরে যাওয়ার সম্ভাবনা কম। তবে দাম আবার ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ ডলারের মধ্যে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে। এদিকে চলতি সপ্তাহের শুরুতে ২২ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর মার্কিন ডলারের দর কিছুটা স্থিতিশীল হয়েছে। সাধারণত ডলারের দর কমলে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণসহ অন্যান্য ধাতু বিদেশি মুদ্রার ব্যবহারকারীদের কাছে তুলনামূলক সস্তা হয়ে ওঠে। এতে এসব ধাতুর চাহিদা বাড়ার সুযোগ তৈরি হয়। অন্যদিকে, টানা চাপের পর বিশ্ব শেয়ারবাজারেও কিছুটা স্থিতিশীলতা ফিরেছে। যুক্তরাষ্ট্রে সরকারি ছুটির কারণে লেনদেনের চাপ কম থাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগও কিছুটা কমেছে। তবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য সোনার বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।  বুধবার প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে দেশটির অর্থনীতি প্রাথমিক হিসাবের তুলনায় অনেক বেশি সম্প্রসারিত হয়েছে। একই সময়ে অক্টোবরে মূল্যস্ফীতিও বেড়েছে। ফলে আগামী মাসে এবং ২০২৭ সালের শুরুর দিকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক আবার সুদের হার বাড়াতে পারে, এমন প্রত্যাশা জোরালো হয়েছে। সুদের হার বাড়লে সোনার আকর্ষণ সাধারণত কমে যায়। কারণ, তখন বিনিয়োগকারীদের জন্য সুদ পাওয়া যায় এমন সম্পদে বিনিয়োগ করে মুনাফা অর্জনের সুযোগ বাড়ে। এদিকে এ সপ্তাহে এশিয়ার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে ভৌত সোনার চাহিদা বেড়েছে। ভারতে গয়না ও বিনিয়োগের উদ্দেশ্যে সোনা কেনার প্রবণতা বেড়েছে। চীনেও খুচরা পর্যায়ে শক্তিশালী চাহিদার কারণে স্থানীয় বাজারে সোনার বাড়তি দাম স্থিতিশীল রয়েছে। সূত্র: রয়টার্স আরটিভি/এসআর
টানা দরপতনের পর আবারও ঘুরে দাঁড়াচ্ছে সোনা, এক লাফে বাড়ল ৩ শতাংশ
কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে আসছে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প
প্রকল্পের প্রথম পর্যায়ের চারটি উপাদানের জন্য মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি মার্কিন ডলার। এ ছাড়া দ্বিতীয় পর্যায়ে আরও ৩০ কোটি এবং তৃতীয় পর্যায়ে ২৫ কোটি মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে আসছে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প
চড়া বাজারে এবার বেড়েছে চাল-তেলের দাম
গেল কিছুদিন বৃষ্টির কারণে ক্ষেতে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীর বাজারে সরবারহ কমে সবজি কিছুটা বেশি দাকে বিক্রি হচ্ছে। একইসঙ্গে  চাল, তেল, মাছ দাম বেড়েছে। নাজিরশাইল ও মিনিকেট চাল কিনতে প্রতি কেজিতে আগের তুলনায় ১ থেকে ৪ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। তবে, গত ১৫ দিনে মুরগি ও ডিমের দাম কমেছে।
চড়া বাজারে এবার বেড়েছে চাল-তেলের দাম
আরও পড়ুন
‘স্বভাব যায় না মলে’, প্রবাদের সত্যতা মিলল পাইকগাছায়!
পাওনা টাকা ফেরত চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
শেখ মুজিবের ম্যুরালে ভাসানীর প্রতিকৃতি স্থাপন
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী