ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

৬ ঘণ্টার ব্যবধানে সোনার দামে ফের লাফ, এবার ভরি কত?

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৪:৩৮ পিএম
ফাইল ছবি

গত বেশ কয়েক দিন ধরে সোনার বাজার ছিল পড়তির দিকে। টানা ৭ দফায় অনেকটাই নিচে নেমে এসেছিল সোনার দাম। তবে, বিশ্ববাজারে দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে শনিবার (২৮ মার্চ) সকালে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সকাল ১০টা থেকেই কার্যকর হয় নতুন দাম। কিন্তু, ৬ ঘণ্টাও স্থায়ী হলো না এই দাম।

বিকেলে আরও এক দফা দেশের বাজারের জন্য সোনার দাম নতুন করে নির্ধারণ করেছে বাজুস। এবারের দফায় ভরি প্রতি সবচেয়ে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম এক লাফে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে দিয়েছে সংস্থাটি।

এর ফলে, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম এখন দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

শনিবার (২৮ মার্চ) বিকেল ৪টা থেকেই দেশের বাজারে কার্যকর হয়েছে সোনার নতুন এই দাম।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

এর আগে টানা সাত দফায় ভরি প্রতি মোট ৩৫ হাজার ৫৭৫ টাকা কমানোর পর শনিবার (২৮ মার্চ) সকালে সোনার দাম বাড়িয়েছিল বাজুস। সকাল ১০টা থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা। আর ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা।

এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় এক লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৫৭ হাজার ৯৩১ টাকা। বিকেল ৩টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই দেশের বাজারে বিক্রি হয়েছে সোনা।

সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৯ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ২৮ দফা; কমানো হয়েছে ২১ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং কমানো হয়েছিল ২৯ বার।

এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা এখন বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বেচাকেনা হচ্ছে এখন।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ২৯ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ১৬ দফা; কমানো হয়েছে ১৩ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার। এর মধ্যে দাম বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
প্রকৃতির অপার সৌন্দর্যের অন্যতম আকর্ষণ নীল মাছরাঙা। উজ্জ্বল নীল ও সবুজাভ পালক, কমলা রঙের বুক এবং লম্বা কালো ঠোঁটের কারণে সহজেই নজর কাড়ে পাখিটি।
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ
বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, গবেষণা ও প্রদর্শনী শিল্পের উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) একাডেমি।
বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা।
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আগামী ১৯ অক্টোবর সারা দেশে সব ধরনের জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
বিশ্বের ১০৯ দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশে গত ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৪ লাখ ৪৩ হাজার ২১ জন রেমিট্যান্স যোদ্ধা পাড়ি জমিয়েছেন। একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৫ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
আরও পড়ুন
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
আবারও বাড়লো সোনার দাম, এবার ভরি কত?
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে কমলো সোনার দাম