ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

বিশ্ববাজারে বাড়ল সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৫ এএম
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার খবরে বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাড়তে শুরু করেছে সোনার দাম।

বুধবার (২২ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

বিশ্ববাজারে বুধবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৭৫৫ দশমিক ১১ ডলারে পৌঁছেছে। সোনার পাশাপাশি রুপা ও প্যালাডিয়ামের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। আগের দিন দাম কিছুটা কমলেও ট্রাম্পের ঘোষণার পর বাজার আবারও চাঙ্গা হয়ে ওঠে।

বাজার পর্যবেক্ষকদের মতে, যুদ্ধ বিরতির ফলে মুদ্রাস্ফীতির আশঙ্কা কমে যাওয়ায় বিনিয়োগকারীরা আবারও সোনার বাজারের দিকে ঝুঁকছেন। গোল্ড ফিউচারেও দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪৭৭২ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

দুই সপ্তাহ আগে শুরু হওয়া যুদ্ধবিরতি শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, শান্তি আলোচনার স্বার্থে তিনি চলমান যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়াচ্ছেন। তবে এই ঘোষণাটি মূলত যুক্তরাষ্ট্রের একতরফা। এ বিষয়ে ইরান এখনও কোনো আনুষ্ঠানিক বার্তা দেয়নি। শেষ পর্যন্ত ইরান বা ইসরায়েল এতে সায় দেবে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে যুদ্ধবিরতি ঘোষণার খবরে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। শেয়ার বাজারেও ইতিবাচক প্রভাব দেখা গেছে।

মারেক্স-এর বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার জানান, সংঘাত শেষ হওয়ার আশা করছেন বিনিয়োগকারীরা। যদি কোনো কারণে এই যুদ্ধবিরতি ভেঙে যায়, তবে তেলের দাম ও ডলারের মান একযোগে বাড়বে। স্বর্ণের বাজারেও ধস নামাতে পারে।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতে, সোনার বর্তমান মূল্য কিছুটা অস্থিতিশীল হলেও অচিরেই এটি নতুন রেকর্ড উচ্চতা স্পর্শ করতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী প্রধান হিসেবে মনোনীত কেভিন ওয়ারশ স্পষ্ট করেছেন, তিনি রাজনৈতিক চাপের ঊর্ধ্বে থেকে স্বাধীনভাবে কাজ করবেন।

বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমান ভূরাজনৈতিক সংকটে বিনিয়োগকারীরা বিপদের সময়ে বিনিয়োগ হিসেবে সোনার চেয়ে ডলারকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিএসসিসিকে ৩০০ ওয়েস্ট বিন দিল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে ৩০০টি ‘টেকসই ও দৃষ্টিনন্দন ওয়েস্ট বিন’ হস্তান্তর করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।
ডিএসসিসিকে ৩০০ ওয়েস্ট বিন দিল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
পোশাক কারখানা বন্ধে দিনে ১ বিলিয়ন ডলারের ক্ষতির শঙ্কা
দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতায় রপ্তানি আয় ও আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা বড় ঝুঁকিতে পড়েছে।
পোশাক কারখানা বন্ধে দিনে ১ বিলিয়ন ডলারের ক্ষতির শঙ্কা
বাংলাদেশে হাইব্রিড গাড়ি কারখানা করতে আগ্রহী টয়োটা
আগামী এক থেকে দুই বছরের মধ্যে বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের গাড়ি শিল্পে বিদেশি বিনিয়োগ, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়ানোর নতুন সুযোগ তৈরি হবে।
বাংলাদেশে হাইব্রিড গাড়ি কারখানা করতে আগ্রহী টয়োটা
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণার দাবি শ্রমিক নেতাদের, ফিরতে পারে স্বস্তি 
চলমান মজুরি আন্দোলন ও সহিংসতার মধ্যে পোশাকশিল্পের কারখানাগুলোতে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে ডিসেম্বরের মধ্যে নতুন ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণার দাবি শ্রমিক নেতাদের, ফিরতে পারে স্বস্তি 
চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ
বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশটিতে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ।
চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ
আরও পড়ুন
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে সোনার দামে বড় লাফ
ঢাকায় সোনার ৬টি ‘ডিম’ জব্দ
সোনারগাঁয় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার