ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

‘সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা ছিল, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি’

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম
বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

সয়াবিন তেলের দাম আরও কিছুটা বাড়ার কথা থাকলেও আমদানিকারকদের রাজি করিয়ে মূল্যবৃদ্ধি আটকে রেখেছেন বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেএএফসিওর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

ভোজ্যতেলের দাম প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, সয়াবিন বা পাম অয়েলের উৎসস্থল বাংলাদেশ না। এখন সোর্সে যে প্রাইস থাকে সেটা যদি কমে, তাহলে আমাদের এখানে এটির ইমপ্যাক্ট হবে। উৎসে মূল্য বৃদ্ধি পেলে সেটার প্রভাব আমাদের এখানে পড়বে।

‘যে ফর্মুলায় আমরা প্রাইসিং করি, সেই ফর্মুলা অনুযায়ী মূল্য আরও বেশি হওয়ার কথা। কিন্তু আমরা যেভাবেই হোক এ মূল্যেই আমদানিকারকদের রাজি করিয়ে বর্তমান দাম ধরে রেখেছি। এক ধরনের জোর করেই তাদের রাজি করানো হয়েছে।’

তেলের দাম নির্ধারণের ফর্মুলা সম্পর্কে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর মূল্য, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ও অপচয়ের হিসাব বিবেচনায় নিয়ে প্রতি লিটারের খরচ নির্ধারণ করা হয়। এটি কোনো গোপন হিসাব নয়। সাংবাদিকেরা চাইলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে মূল্য নির্ধারণের ফর্মুলা সংগ্রহ করে নিজেরাই হিসাব করে দেখতে পারবেন।

রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও বাজার পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাজারে পণ্যের সরবরাহ স্থিতিশীল রয়েছে। রমজান সামনে রেখে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ পরিস্থিতিও ভালো। এ নিয়ে আপাতত কোনো সমস্যা নেই।

বাজার স্থিতিশীল রাখার বিষয়ে মন্ত্রী বলেন, এর দুটি দিক রয়েছে। প্রথমত বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও প্রাপ্যতা নিশ্চিত করা এবং দ্বিতীয়ত পণ্যের দাম সহনীয় ও স্থিতিশীল রাখা।

গোপালগঞ্জে বিকাশের লেনদেন বন্ধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিকাশের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের আওতাধীন। এটি বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয়ই ভালো বলতে পারবে। তবে আমি পত্রিকায় দেখেছি, সেটা হলো—ওইখানে যেভাবে টাকা যাচ্ছে তাতে যথেষ্ট প্রশ্নের উদ্রেক হয়েছে! ওইটা স্বাভাবিক ফ্লো না। যেই কারণে ওইটার মধ্যে সতর্কতা অবলম্বন করা হয়েছে।’

শিল্প মন্ত্রণালয়ের সচিব ও কাফকো চেয়ারম্যান আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান বাবুল মিঞা, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শ্রমিক অসন্তোষের মধ্যেই ট্রাম্পের নতুন শুল্ক প্রস্তাব, নজিরবিহীন চাপে পোশাক খাত
বিজিএমইএ-র সাবেক সভাপতি রুবানা হক বলেন, দেশের পোশাক শিল্প তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে। বর্তমান ব্যয় কাঠামোতে এই ব্যবসা আর লাভজনক নেই। আগামী দিনগুলোতে বহু ছোট ও মাঝারি আকারের কারখানা বন্ধ হয়ে যেতে পারে এবং এর ফলে দেশে বেকারত্ব আরও বাড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।
শ্রমিক অসন্তোষের মধ্যেই ট্রাম্পের নতুন শুল্ক প্রস্তাব, নজিরবিহীন চাপে পোশাক খাত
বেশিরভাগ গার্মেন্টস কারখানার ন্যূনতম ১৭,০০০ টাকা মজুরি বহন করার সক্ষমতা নেই: বিজিএমইএ সহ-সভাপতি
বর্তমান ব্যয় কাঠামোতে দেশের বেশিরভাগ তৈরি পোশাক কারখানার নবনির্ধারিত ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি পরিশোধ করার সক্ষমতা নেই বলে সতর্ক করেছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর সহ-সভাপতি মো. শিহাব উদদোজা চৌধুরী। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে সংস্কারমুখী নাগরিক মঞ্চ ‘ভয়েস ফর রিফর্ম’ আয়োজিত এক আলোচনা সভায় এ শঙ্কার কথা জানান তিনি। আলোচনা সভায় শিহাব উদদোজা চৌধুরী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জ্বালানি ও মূলধনী ব্যয় ক্রমাগত বাড়ায় উৎপাদনকারীদের মুনাফার হার কমে গেছে। অন্যদিকে, নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন জটিলতার কারণে লোকসানে থাকা কারখানাগুলো বন্ধ করাও কঠিন হয়ে পড়েছে। পোশাক খাতের বর্তমান পরিস্থিতিকে ‘অন্ধকার জগতের’ সঙ্গে তুলনা করে বিজিএমইএ-র এই নেতা বলেন, একবার কেউ এই শিল্পে প্রবেশ করলে মৃত্যুর আগে আর বের হতে পারে না।  এ সময় সংকটগ্রস্ত কারখানা মালিকদের আইনি ও সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসা গুটিয়ে নেওয়ার সুযোগ দিতে জরুরি নীতি পরিবর্তনের আহ্বান জানান তিনি। বহুমুখী চাপে পোশাক খাত অনুষ্ঠানে ‘ভয়েস ফর রিফর্ম’-এর সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর বলেন, পোশাকশিল্প বর্তমানে রপ্তানি চাহিদা, পণ্যের দরপতন, ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় এবং শ্রমিকদের জীবনযাত্রার খরচ—এই চারটি বড় চাপের মুখে রয়েছে। মুদ্রা বিনিময় হারের প্রসঙ্গ টেনে তিনি জানান, ২০২৩ সালে ন্যূনতম মজুরি বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হলে সব গ্রেড মিলিয়ে গড়ে প্রায় ৫৫ শতাংশ মজুরি বাড়ে। ওই সময় ডলারের বিনিময় হার ১০২ টাকা থেকে বেড়ে প্রায় ১১৮ টাকা হওয়ায় রপ্তানিকারকরা বাড়তি মজুরির চাপ সামাল দিতে পেরেছিলেন। তবে গত ১২ মাসে ডলারের বিপরীতে টাকার মান মাত্র ১ দশমিক ৭ শতাংশের মতো কমেছে, ফলে রপ্তানিকারকদের সেই মুদ্রা বিনিময়জনিত সুরক্ষা আর নেই। কারখানা বন্ধ ও বেকারত্বের শঙ্কা আলোচনা সভায় বিজিএমইএ-র সাবেক সভাপতি রুবানা হক বলেন, পোশাক শিল্প তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে। বর্তমান ব্যয় কাঠামোতে এই ব্যবসা আর লাভজনক নেই।  আগামী দিনগুলোতে বহু ছোট ও মাঝারি আকারের কারখানা বন্ধ হয়ে যেতে পারে এবং এর ফলে দেশে বেকারত্ব আরও বাড়বে বলেও সতর্ক করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত অর্থনীতিবিদ, উৎপাদক এবং শ্রম অধিকার কর্মীরা একমত হন যে, মজুরি সংকটকে কেবল মালিক ও শ্রমিকের মধ্যকার বিরোধ হিসেবে দেখলে চলবে না। টেকসই সমাধানের জন্য শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি বৈশ্বিক রপ্তানি চাহিদা, পণ্যের ন্যায্যমূল্য, উৎপাদন খরচ এবং মুদ্রা বিনিময় হারের বিষয়গুলোকেও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। আরটিভি/এসআর  
বেশিরভাগ গার্মেন্টস কারখানার ন্যূনতম ১৭,০০০ টাকা মজুরি বহন করার সক্ষমতা নেই: বিজিএমইএ সহ-সভাপতি
স্বাভাবিক আছে নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের পরিবেশ, কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকরা
সরকারের গঠন করা মজুরি বোর্ডের নতুন বেতন নির্ধারণের পর কয়েক জায়গায় শ্রমিক বিক্ষোভ হলেও নারায়ণগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই শিল্প কারখানার শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন।
স্বাভাবিক আছে নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের পরিবেশ, কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকরা
হারানো ঐতিহ্য ফেরাতে কর্ণফুলী পেপার মিলে বিনিয়োগ খুঁজছে সরকার
এক সময় সরকারি চাহিদার প্রায় ৭০ শতাংশ কাগজ সরবরাহ করত রাষ্ট্রায়ত্ত একমাত্র কাগজকল ‘কর্ণফুলী পেপার মিলস লিমিটেড’। দেড় দশক আগেও ২০ হাজার মেট্রিক টন কাগজ উৎপাদনকারী মিলের বর্তমান উৎপাদন নেমেছে মাত্র ৩ হাজার টনে।
হারানো ঐতিহ্য ফেরাতে কর্ণফুলী পেপার মিলে বিনিয়োগ খুঁজছে সরকার
তিন বছরে ৪৩ শতাংশ বেতন বাড়ল পোশাক শ্রমিকদের
মজুরি বোর্ডের দীর্ঘ ১২ ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষে পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হয়েছে। সর্বনিম্ন গ্রেডে (গ্রেড-৪) ১৭,০০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। যা ২০২৩ সালে নির্ধারিত ১২,৫০০ টাকার তুলনায় ৪,৫০০ টাকা বা ৩৬ শতাংশ বেশি। আর গ্রেড-১ এ ৪৩ শতাংশ মজুরি বাড়ানো হয়েছে। সংশোধিত শ্রম আইন অনুযায়ী, পূর্বে ৫ বছর পরপর মজুরি কাঠামো পর্যালোচনা করা হলেও এবার মাত্র ৩ বছরের ব্যবধানে নতুন এই বেতন কাঠামো ঘোষণা করা হলো। আগামী ১ ডিসেম্বর থেকে এই নতুন কাঠামো কার্যকর হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠক শেষে দিবাগত রাত সাড়ে ৩টায় প্রেস ব্রিফিং এ ঘোষণা দেন মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। তিনি বলেন, বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা নির্ধারণের পক্ষে ভোট দিয়েছেন। বাকি দুজন ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে মত দেন। ফলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কাঠামো কার্যকর হবে। নতুন কাঠামো অনুযায়ী, ৪র্থ গ্রেডের শ্রমিকের (হেলপার, থ্রেড কাটার, লাইন অ্যাসিসটেন্ট) বেতন নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। ৩য় গ্রেডের (জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান, সুইং সহকারী) ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডের (সেলাই, কাটিং, ফিনিশিং, কোয়ালিটি কন্ট্রোল অপারেটর; সিনিয়র হেলপার (বিশেষায়িত কাজের), সিনিয়র কলার জয়েন্টার, সিনিয়র কাফ মেকার) ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের (সেলাই, কাটিং, আয়রনিং, ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর; প্যাটার্ন মেকার; স্যাম্পল মেকার; স্ক্রিন প্রিন্টার; সিনিয়র ডাইং অপারেটর) শ্রমিকের মজুরি ২১ হাজার ৫০০ টাকা। আসুন এক নজরে দেখে নেওয়া যাক কোন গ্রেডে কত শতাংশ বেতন বাড়ানো হয়েছে গ্রেড নতুন ন্যূনতম মজুরি  ৩ বছরে বৃদ্ধির হার গ্রেড-১ ২১,৫০০ টাকা ৪৩% গ্রেড-২ ২০,০০০ টাকা ৪০.১১% গ্রেড-৩ ১৯,২০০ টাকা ৪০.২২% গ্রেড-৪ ১৭,০০০ টাকা ৩৬% আরটিভি/এসআর
তিন বছরে ৪৩ শতাংশ বেতন বাড়ল পোশাক শ্রমিকদের
আরও পড়ুন
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
‘জিয়াউর রহমানের নেতৃত্ব অনুসরণ করেই বাংলাদেশ পুনর্গঠন করতে হবে’
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর আর কোথাও নেই: বাণিজ্যমন্ত্রী
‘প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের’