দেশে আজ যে দামে বিক্রি হবে সোনা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ১০:৫২ এএম


দেশে আজ যে দামে বিক্রি হবে সোনা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (১৯ মে) থেকে নতুন দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই দুই ধাতু।

শনিবার (১৬ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ওইদিন সকাল ১০টা থেকেই নতুন দর কার্যকর হয়।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায়।

এর আগে গত ১৫ মে সোনার দাম কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। নতুন সিদ্ধান্তে ভরিতে দাম কমেছে ৪ হাজার ৩৭৪ টাকা।

সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৪১ টাকায়।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৬৫ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ৩০ বার কমেছে। অন্যদিকে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৩৯ বার। যার মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং ১৮ বার কমেছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission