ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

লাইসেন্স ছাড়াই দেদারসে বিক্রি চলছিল জ্বালানি তেল, বন্ধ করল প্রশাসন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম
ছবি: আরটিভি

নওগাঁর মান্দায় প্রয়োজনীয় বৈধ লাইসেন্স ও অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে জ্বালানি তেল বিক্রি করে আসছিল মেসার্স তিনবোন ট্রেডার্স। এ বিষয়ে তদন্ত ও শুনানিতে প্রতিষ্ঠানটির বৈধ লাইসেন্স না থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। লাইসেন্স না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।

উপজেলার জোতবাজার ত্রিমোহনী এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আলমাছ উদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসকের অনাপত্তি সনদ ছাড়াই ডিজেল, পেট্রোল, অকটেন ও পাইকারি বিক্রির অভিযোগ ওঠে। প্রতিষ্ঠানটির পাশেই রয়েছে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা, দোকানপাট, পোস্ট অফিস ও একটি শিক্ষা প্রতিষ্ঠান। ফলে সেখানে এভাবে জ্বালানি তেল বিক্রির কারণে যেকোনো সময় অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের মতো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন অভিযোগকারী।

এ ছাড়া গত ২১ ও ২২ জুলাই গভীর রাত পর্যন্ত কন্টেইনার ও বোতলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি এবং কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগও করা হয়।

এ ঘটনায় উপজেলার নুরুল্লাবাদ এলাকার বাসিন্দা মো. সোহেল রানা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, নওগাঁর জেলা প্রশাসক, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপজেলা প্রশাসনকে। পরে গত ৯ নভেম্বর ইউএনও মোসা. আতিয়া খাতুন স্বাক্ষরিত নোটিশ জারি করা হয়। নোটিশে ১২ নভেম্বর বেলা ১১টায় প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানিতে উপস্থিত থাকার জন্য প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আলমাছ উদ্দিন ও অভিযোগকারী মো. সোহেল রানাকে নির্দেশ দেওয়া হয়।

বিষয়টি স্বীকার করে মেসার্স তিনবোন ট্রেডার্সের মালিক মো. আলমাছ উদ্দিন বলেন, বিস্ফোরক লাইসেন্স না থাকায় প্রশাসন আমাকে মৌখিকভাবে প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী আপাতত কার্যক্রম বন্ধ রাখা হয়েছে, লাইসেন্স পেলে পুনরায় চালু করা হবে।

বিস্ফোরক লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন কীভাবে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছিল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতদিন আমার ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিস ও বিএসটিআই-এর অনুমোদন ছিল। মূলত সেগুলোর ওপর ভিত্তি করেই প্রতিষ্ঠানটি চালু রেখেছিলাম।

ইউএনও মোসা. আতিয়া খাতুন বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাওয়া আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হয়েছে এবং উভয়পক্ষের শুনানি নেওয়া হয়েছে। শুনানিতে দেখা গেছে, প্রতিষ্ঠানটির কোনো বৈধ লাইসেন্স নেই। বিশেষ করে বিস্ফোরকসহ প্রয়োজনীয় অন্যান্য লাইসেন্সও তাদের নেই।

তিনি আরও বলেন, শুনানিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, লাইসেন্স পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে লাইসেন্স না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় লাইসেন্স পাওয়ার পর তারা পুনরায় কার্যক্রম শুরু করতে পারবে।

ইউএনও জানান, প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটিকে মৌখিকভাবে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই লিখিত আদেশ বা চিঠি দেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জয়পুরহাটে নবান্ন উৎসবে জমে উঠল ঐতিহ্যবাহী মাছের মেলা
অগ্রহায়ণ মাসের তৃতীয় দিনে নতুন ধান ঘরে তোলার আনন্দে নবান্ন উৎসব উদযাপন করছে জয়পুরহাটের কালাই উপজেলার কৃষকরা। মেয়ে-জামাই, বিয়াই-বিয়ানসহ স্বজনদের নিয়ে পিঠা-পায়েসের আয়োজনের পাশাপাশি ঐতিহ্যবাহী মাছের মেলা বসে কালাই পৌরশহরের পাঁচশিরা বাজারে। ক্যালেন্ডার নয়, পঞ্জিকা অনুসারে নির্ধারিত এই দিনে প্রতি বছর একদিনের জন্য বসে এ অঞ্চলের বৃহত্তম মাছের মেলা, যার অপেক্ষায় থাকেন স্থানীয় মানুষজন।
জয়পুরহাটে নবান্ন উৎসবে জমে উঠল ঐতিহ্যবাহী মাছের মেলা
ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার গাড়ি নিয়ে গেছে চোর
চট্টগ্রাম নগরীর হালিশহরে দিনে-দুপুরে পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। পুলিশ লাইনের সামনে সড়কে গাড়ি রেখে পাশের একটি রেস্টুরেন্টে ভাত খেতে গিয়েছিলেন কয়েকজন পুলিশ সদস্য।
ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার গাড়ি নিয়ে গেছে চোর
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনসহ আটক ৫৪৪ 
কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে পুলিশের ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে ৫৪৪ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনসহ আটক ৫৪৪ 
জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
জামালপুরের সীমান্তবর্তী এলাকা থেকে আনুমানিক ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা মূল্যের ১০৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
পুকুরে ‘গিলে খেয়েছে’ খেলার মাঠ, পরিত্যক্ত ভবনে জোড়াতালি দিয়ে পাঠদান চলে এই স্কুলে 
একদিকে শ্রেণিকক্ষের সংকট, অন্যদিকে খেলার মাঠের জায়গাজুড়ে পুকুর। এমন প্রতিকূল পরিবেশে চলছে ফরিদপুরের সদরপুর উপজেলার ৯২ নম্বর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ১১৩ জন শিক্ষার্থীর পাঠদানের জন্য রয়েছে মাত্র দুই কক্ষের একটি ভবন। শিক্ষার্থীদের জায়গা সংকুলান না হওয়ায় পরিত্যক্ত ভবনের দুটি কক্ষ নিজেদের খরচে সংস্কার করে পাঠদান চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান করতে হচ্ছে শিক্ষার্থীদের। পাশাপাশি খেলার মাঠ না থাকায় খেলাধুলা থেকেও বঞ্চিত হচ্ছে শিশুরা।
পুকুরে ‘গিলে খেয়েছে’ খেলার মাঠ, পরিত্যক্ত ভবনে জোড়াতালি দিয়ে পাঠদান চলে এই স্কুলে 
আরও পড়ুন
কুয়াশার চাদরে ঢাকা নওগাঁ, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন
ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় পুলিশের জালে স্ত্রীসহ শহিদুল
বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম
গোঙানির শব্দ পেয়ে দরজা খুলতেই দৌড়ে পালায় ভুট্টু ও এনামুল, অতঃপর...