ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সবজি থেকে বছরে আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৭ এএম
ক্ষেতে কাজ করছেন একজন কৃষক। ছবি: সংগৃহীত

যশোরের অন্যতম অর্থকরী ফসল বিভিন্ন ধরনের সবজি। জেলায় বছরে প্রায় ৯ লাখ টন সবজি উৎপন্ন হয়। এই হিসেবে সবজি থেকে প্রতিবছর আনুমানিক আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সবজি আবাদে জেলার ১ লাখ ১৬ হাজার ৭৩৫ জন কৃষক জড়িত। গত এক বছরে যশোর জেলায় ৪০ হাজার ২৫০ হেক্টর জমিতে নানা ধরনের সবজির চাষ হয়েছে। এ সময়ে ৮ লাখ ৮৫ হাজার মেট্রিক টন সবজি উৎপাদিত হয়।

গত এক বছরে রবি মৌসুমে ১৯ হাজার ৭৫০ হেক্টর জমিতে ৪ লাখ ৬৪ হাজার ১২৫ মেট্রিক টন, খরিপ-১ মৌসুমে ১২ হাজার ৫৫০ হেক্টর জমিতে ২ লাখ ৬৯ হাজার ৮২৫ মেট্রিক টন এবং খরিপ-২ মৌসুমে ৭ হাজার ৯৫০ হেক্টর জমিতে ১ লাখ ৫১ হাজার ৫০ মেট্রিক টন সবজি উৎপন্ন হয়।

অধিদপ্তরের হিসাব অনুযায়ী, প্রতি কেজি সবজির গড় মূল্য ৩০ টাকা ধরলে গত বছর জেলায় ২ হাজার ৬৫৫ কোটি টাকার সবজি উৎপাদন হয়েছে। যশোরের ৩০ লাখ মানুষের সবজির গড় চাহিদা বছরে ৪ লাখ মেট্রিক টন। বাকি প্রায় ৫ লাখ মেট্রিক টন সবজি রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় চলে যায়।

জেলার ‘সবজি জোন’ হিসেবে খ্যাত সদর উপজেলার চূড়ামনকাটি, সাতমাইল, হৈবতপুর, কাশিমপুর, আব্দুলপুর, বাগাডাঙ্গা এলাকা ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠ সবজি। বাঘারপাড়া ও মণিরামপুর উপজেলাতেও উল্লেখযোগ্য পরিমাণ জমিতে সবজির চাষ হচ্ছে।

শুধু শীতকাল নয়, আধুনিক পদ্ধতিতে এসব এলাকায় সারা বছর জুড়ে সবজি উৎপাদন হয়। এখন এসব মাঠে ৩৯ ধরনের সবজির চাষ হচ্ছে। এগুলো হলো ফুলকপি, বাঁধাকপি, পালংশাক, লাল শাক, সবুজ শাক, লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, চালকুমড়া, টমেটো, মূলা, বরবটি, ডাঁটাশাক, পুঁইশাক, ঢ্যাঁড়স, শিম, চিচিঙ্গা, ঝিঙা, করলা, উচ্ছে, গাজর, শালগম, ওলকচু, ভাতিশাক, শসা, পেঁপে, কাঁচাকলা, মানকচু, মেটে আলু, লতিরাজ, পানিকচু, বিট, কাঁকরোল, ক্যাপসিকাম, সজিনা, বিচিকলা, মটরশুঁটি, গিমাকলমি ও ধনিয়া পাতা।

জেলার সবজি বাজারকে কেন্দ্র করে সদর উপজেলার সাতমাইল-বারিনগরে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ পাইকারি সবজির হাট। প্রতিদিন ভোর থেকে এ হাট কৃষক, ব্যাপারী আর শ্রমিকদের ব্যস্ততায় মুখরিত হয়ে ওঠে। ট্রাক ভরে ভরে সবজির চালান যেতে থাকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন জেলায়।

কৃষি অধিদপ্তর জানায়, যশোর সদর উপজেলার আব্দুলপুর ও আশপাশের এলাকায় চলতি মৌসুমে প্রায় ৩০ কোটি সবজির চারা উৎপাদিত হচ্ছে। যার আনুমানিক বাজার মূল্য ২৫ কোটি টাকা। তিন শতাধিক কৃষক প্রায় আট হেক্টর জমিতে চারা তৈরি করেন।

জেলা সদরের হৈবতপুর ইউনিয়নের নাটুয়াপাড়া গ্রামের কৃষক শ্যামল বিশ্বাস (৫৬) ছোটবেলা থেকেই বাবার সঙ্গে ক্ষেতে কাজ করতেন। তিনি ১৯৯৭ সালে দুই বিঘা জমিতে সবজি চাষ শুরু করেন। প্রথম দফায় কালো বেগুন চাষ করে ভালো ফলন পান। পরে বিভিন্ন রকমের সবজি চাষ শুরু করেন।

পরে সবজি চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজির চারা তৈরির জন্য নার্সারি গড়ে তোলেন। তিন শতক জমির এ নার্সারিতে তৈরি বিভিন্ন সবজির চারা তিনি নিজে ব্যবহার করেন এবং অন্য কৃষকদের কাছেও বিক্রি করেন। নিজেই তৈরি করেন ভার্মি কম্পোস্ট বা জৈব সার। প্রতি মাসে দুই থেকে তিন টন জৈব সার বিক্রি করেন।

চুড়ামনকাটি গ্রামের কৃষক তরিকুল ইসলাম (৪৫) এবার এক বিঘা জমিতে পটল, চার বিঘা জমিতে আলু এবং দুই বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেছেন। ৫ বিঘা জমিতে মূলার চাষও করেছিলেন। সবজি চাষ করে তার চারজনের পরিবার ভালোভাবেই চলে যাচ্ছে।

দৌলতদীহী গ্রামের বারেক হোসেন (৩৭) এক বিঘা জমিতে সিম, ৫ কাঠা জমিতে পুঁইশাক এবং ১০ কাঠা জমিতে পটলের চাষ করেছেন। তিনি বলেন, ‘অন্য ফসলের তুলনায় সবজি চাষে লাভ বেশি।’

যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মিজানুর রহমান খান বলেন, যশোরে বিপুল পরিমাণ সবজি হয়। তাই এখানে সবজিভিত্তিক ফুড প্রসেসিং শিল্প গড়ে তোলা প্রয়োজন। এতে স্থানীয় চাষিরা লাভবান হবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, ‘সবজি চাষে পুরো দেশের মধ্যে যশোর জেলা দীর্ঘদিন ধরেই শীর্ষ অবস্থানে রয়েছে। এ জেলায় অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী, কৃষকদের প্রশিক্ষণ ও মাঠ দিবস করা হয়। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সাথে কৃষকদের সংযুক্ত করে দেওয়া হয়। নতুন নতুন জাতের সাথে কৃষকদের পরিচয় করিয়ে দেওয়া হয়। আধুনিক সেচ পযুক্তিও তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। এ ছাড়া সময়ে সময়ে যেসব সমস্যার উদ্ভব হয়, মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের সে ব্যাপারে পরামর্শ দেওয়া হয়। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারায়ণগঞ্জে জুতার সোলের গোডাউনে আগুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় জুতার সোল তৈরির একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জে জুতার সোলের গোডাউনে আগুন
নিষিদ্ধ আ.লীগের লকডাউনেও স্বাভাবিক নারায়ণগঞ্জ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব নেই নারায়ণগঞ্জে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে আগের মতোই চলছে দূরপাল্লার বাস। কাজের উদ্দেশ্যে প্রতিদিনের মতো সকালে বাসা থেকে বের হয়েছেন মানুষ। পুরোপুরি কর্মচঞ্চল শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ। 
নিষিদ্ধ আ.লীগের লকডাউনেও স্বাভাবিক নারায়ণগঞ্জ
নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউনে সাড়া নেই চট্টগ্রামে, স্বাভাবিক কর্মব্যস্ততা
নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কথিত লকডাউন কর্মসূচিতে কোনো প্রভাব পড়েনি বন্দরনগরী চট্টগ্রামে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই নগরীসহ আশপাশের শিল্পাঞ্চলে স্বাভাবিক ছিল জনজীবন ও কর্মচাঞ্চল্য।
নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউনে সাড়া নেই চট্টগ্রামে, স্বাভাবিক কর্মব্যস্ততা
ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, লকডাউনের প্রভাব নেই জনজীবনে
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, লকডাউনের প্রভাব নেই জনজীবনে
গাজীপুরে লকডাউনে সাড়া নেই, সব চলছে স্বাভাবিক নিয়মে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ডাকা লকডাউনে গাজীপুরে মানুষের সাড়া মেলেনি। সকাল থেকে প্রতিদিনের মতো দোকানপাট খোলা ছিল। যানবাহন চলাচলও করছে স্বাভাবিকভাবে। তবে সকালে দূরপাল্লার যানবাহন কম দেখা গেছে। 
গাজীপুরে লকডাউনে সাড়া নেই, সব চলছে স্বাভাবিক নিয়মে
আরও পড়ুন
ছেলে পরীক্ষায় ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে পেটালেন বাবা
যবিপ্রবির মাইক্রোবায়োলজি ক্লাবের নেতৃত্বে আব্দুর রহমান-আবির 
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা মুসা গ্রেপ্তার
শীতের সবজিতে ভরা বাজার, ক্রেতাকে ভোগাচ্ছে চড়া দাম