ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

৭ শতাংশ সুদে ঋণ পাবেন শিল্প মালিকরা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৮:২২ এএম
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

বন্ধ কল-কারখানা চালু, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থবির অর্থনীতিকে গতিশীল করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের আওতায় উদ্যোক্তারা ৭ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন।

শনিবার (২৩ মে) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এই ঘোষণা দেন।

তিনি জানান, বন্ধ কলকারখানা পুনরায় চালু করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে ‘কাউন্টার সাইক্লিক্যাল ইন্টারভেনশন’ নীতির মাধ্যমে বাজারে বিনিয়োগ ও চাহিদা বাড়াতে কাজ করছে। অর্থনীতি যখন ধীরগতিতে থাকে, তখন এমন প্রণোদনা প্যাকেজের মাধ্যমে গতি ফিরিয়ে আনা হয়।

ঘোষিত প্যাকেজ অনুযায়ী, মোট তহবিলের মধ্যে ৪১ হাজার কোটি টাকা সরবরাহ করবে বাণিজ্যিক ব্যাংকগুলো এবং ১৯ হাজার কোটি টাকা থাকবে পুনঃঅর্থায়ন স্কিমে। এর পাশাপাশি সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি দেবে, ফলে উদ্যোক্তারা মাত্র ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, এই কর্মসূচির মাধ্যমে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।

তহবিলের বড় অংশ বরাদ্দ দেওয়া হয়েছে বন্ধ শিল্প ও সেবা খাত পুনরায় চালুর জন্য, যার পরিমাণ ২০ হাজার কোটি টাকা। এই অর্থ কাঁচামাল আমদানি, উৎপাদন ব্যয়, শ্রমিক বেতন এবং রপ্তানি কার্যক্রমে ব্যবহার করা যাবে। এই খাতে প্রায় দুই লাখ কর্মসংস্থান তৈরির লক্ষ্য রয়েছে।

এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যেখানে প্রায় পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে বরাদ্দ রাখা হয়েছে ১০ হাজার কোটি টাকা, যা থেকে প্রায় ৯ লাখ কর্মসংস্থান তৈরির আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

রপ্তানি বহুমুখীকরণ ও উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক হাব গড়ে তুলতে আলাদা করে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বিশেষ ১৯ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অগ্রাধিকার দেওয়া হয়েছে বিভিন্ন খাতকে- যেমন প্রি-শিপমেন্ট ক্রেডিট, ক্ষুদ্র উদ্যোক্তা, চামড়া ও জুতা, মৎস্য রপ্তানি, প্রবাসী কর্মসংস্থান, বেকার যুবক, গ্রিন প্রকল্প, স্টার্টআপ ও সৃজনশীল অর্থনীতি।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই উদ্যোগের ফলে বিনিয়োগ বাড়বে, বন্ধ শিল্প পুনরায় চালু হবে এবং অর্থনীতিতে নগদ প্রবাহ ও অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি পাবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
কালিয়াকৈরে কাজে ফিরছেন শ্রমিকরা, মহাসড়কে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
গাজীপুরের কালিয়াকৈরে অধিকাংশ শিল্পকারখানা খুলে দেওয়া হয়েছে। ফলে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পোশাকশ্রমিকরা। এদিকে শিল্পাঞ্চল ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
কালিয়াকৈরে কাজে ফিরছেন শ্রমিকরা, মহাসড়কে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে মোট ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বাংলা কিউআরে লেনদেন বেড়েছে ৪ গুণ
বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত জুনে দৈনিক ৪০ কোটি টাকার লেনদেন থেকে বর্তমানে তা চার গুণে উন্নীত হয়েছে।
বাংলা কিউআরে লেনদেন বেড়েছে ৪ গুণ
চট্টগ্রাম বন্দরে ১২৬ টন আপেল-আদা নিলামে বিক্রির উদ্যোগ
চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। এসব কনটেইনারে রয়েছে ৪৭ হাজার ৪৪০ কেজি তাজা আপেল ও ৭৮ হাজার ৩০০ কেজি তাজা আদা। সব মিলিয়ে ১ লাখ ২৫ হাজার ৭৪০ কেজি বা প্রায় ১২৬ টন পণ্য নিলামে তোলা হচ্ছে। এসব পণ্যের সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
চট্টগ্রাম বন্দরে ১২৬ টন আপেল-আদা নিলামে বিক্রির উদ্যোগ
আরও পড়ুন
১৭৮ বছরের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর পেল উইসকনসিন
ওহাইওর প্রথম নারী গভর্নর নির্বাচিত হলেন অ্যামি অ্যাক্টন
যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী নারী গভর্নর ডেব হাল্যান্ড
ফ্লোরিডায় প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর রিপাবলিকান বায়রন ডোনাল্ডস