ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোনার বাজারে বড় ধস, ফিরে এলো ১৪ মাস আগের দাম!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১১:৪২ এএম
প্রতীকী ছবি

টানা পতনের ধারাবাহিকতায় এবার আরও এক বড় এক ধাক্কা এসে লেগেছে সোনার বাজারে। এক ধাক্কায় ৪ দশমিক ৩৩ শতাংশ কমে বিশ্ববাজারে মূল্যবান হলুদ ধাতুটির প্রতি আউন্সের দাম নেমে এসেছে ৩ হাজার ৫২৪ দশমিক ৮ ডলারে। সবশেষ প্রায় ১৪ মাস আগে, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে এই দাম ছিল সোনার।

শনিবার (২১ নভেম্বর) গোল্ডপ্রাইস ডট অরগ নামে এক ওয়েবসাইট থেকে জানা গেছে এ তথ্য।

মূলত, গত কয়েক বছর ধরেই সোনার বাজারে নজিরবিহীন ঊর্ধ্বগতি দেখা যাচ্ছিল। এর ধারাবাহিকতায় চলতি বছরের ২৮ জানুয়ারি প্রতি আউন্স সোনার দাম ইতিহাসের সব রেকর্ড ভেঙে উঠে গিয়েছিল ৫ হাজার ৫৮৯ ডলার ৩৮ সেন্টে। তবে সেই আকাশচুম্বী অবস্থান থেকে রীতিমতো ধসের মুখে পড়েছে মূল্যবান এ ধাতুটির বাজার।

সোনার এমন দরপতনের কারণ উল্লেখ করতে গিয়ে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ট্রেজারি বন্ডের সুদের হার বৃদ্ধি—এসব কারণে সোনার ওপর চাপ তৈরি হয়েছে। তবে দীর্ঘমেয়াদে বিনিয়োগের ঝুঁকি কমাতে সোনার গুরুত্ব এখনো রয়েছে বলে মনে করছেন অনেকে।

তাদের মতে, আগামী ডিসেম্বর মাসে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—বাজারে এমন ধারণা তৈরি হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের অবস্থান শক্তিশালী হওয়ায় বিনিয়োগকারীদের কাছে সোনার আকর্ষণ কমে যাচ্ছে।

ডেনমার্কের বিনিয়োগ প্রতিষ্ঠান সাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ওলে এস হ্যানসেন রয়টার্সকে বলেন, ডলারের চাঙাভাব, প্রকৃত সুদের হার বৃদ্ধি এবং ফেডের মুদ্রানীতি আরও কঠোর হওয়ার প্রত্যাশা সোনা ও রুপায় বিনিয়োগের আকর্ষণ কমিয়ে দিচ্ছে। ফলে এসব ধাতুর দাম কমছে।

লন্ডনভিত্তিক বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের পণ্যবাজারবিষয়ক গবেষণা বিভাগের প্রধান সুকি কুপার বলেন- সোনা কখনো পণ্যের মতো, আবার কখনো মুদ্রার মতো আচরণ করে। বাজারের পরিস্থিতি ও বিনিয়োগকারীদের মনোভাবের ওপর নির্ভর করে সোনার এই ভূমিকা পরিবর্তিত হয়। বর্তমানে মুদ্রার মতো আচরণ করার প্রবণতাই সোনার দাম কমার পেছনে ভূমিকা রাখছে।

কুপার বলেন, দুর্বল ডলার, বন্ডের সুদের হার কমে যাওয়া এবং বৈশ্বিক ঋণ নিয়ে উদ্বেগ— এ তিনটি বিষয় ২০২৬ সালে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর ভিত্তি তৈরি করেছিল। যেসব বিনিয়োগকারীর বিনিয়োগের তালিকায় সোনার পরিমাণ কম ছিল, তারাও নতুন করে স্বর্ণ কিনতে শুরু করেছিলেন।

যুক্তরাষ্ট্রের উইনস্টন-সালেমের আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান স্কলার ফাইন্যানশিয়াল অ্যাডভাইজিংয়ের পরামর্শক ইভান মিলসের ভাষ্য অনুযায়ী, কম সুদের হার, সামনে সুদের হার আরও কমার সম্ভাবনা এবং ডলারের নাজুক অবস্থান—সব মিলিয়ে তখন সোনার অনুকূলে পরিস্থিতি তৈরি হয়েছিল।

তার মতে, সোনাসহ অন্যান্য পণ্যের বিনিয়োগকারীদের জন্য ওই সময়টি ছিল বেশ অনুকূল। সুদের হার কম হওয়ায় বিনিয়োগকারীরা তুলনামূলক ভালো আয় করতে পেরেছিলেন। অন্যদিকে সে সময় হাতে নগদ টাকা রাখলে উল্লেখযোগ্য কোনো রিটার্ন আসত না। ফলে নিজেদের টাকার ক্রয়ক্ষমতা অটুট রাখতে অনেকেই বিকল্প বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকেছিলেন।

এদিকে আন্তর্জাতিক বাজারের এই দরপতনের সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারেও। চলতি মাসে শুক্রবার পর্যন্ত মোট আট দফায় ভরিপ্রতি সোনার দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। এর মধ্যে কেবল শুক্রবারই কমেছে প্রায় ১১ হাজার টাকা। এতে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নেমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়, যা বিগত ১৩ মাসের মধ্যে সবচেয়ে কম।

দাম কমায় সাধারণ ক্রেতাদের মধ্যে নতুন করে গয়না কেনার আগ্রহ বাড়লেও চড়া দামে সোনা কিনে রাখা ক্রেতা ও বিনিয়োগকারীরা পড়েছেন বড় লোকসানের মুখে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
বর্তমানে জেলায় রয়েছে ২২ লাখ ৫৯ হাজারের বেশি খেজুর গাছ। এর মধ্যে ১২ লাখেরও বেশি গাছের বয়স ৫ থেকে ১০ বছর। এসব গাছ আগামী কয়েক বছরে পূর্ণ উৎপাদনক্ষম হয়ে ওঠলে রস ও গুড় উৎপাদন কয়েক গুণ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একদিনের ব্যবধানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ১০ হাজার ৯২৪ টাকা। এতে নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১০৯ টাকা। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই হিসাবে শনিবার (২১ নভেম্বর) দেশের বাজারে নির্ধারিত এ দামেই সোনা কেনাবেচা হচ্ছে। বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ২৪৫ টাকা। সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি সোনার দাম ২ লাখ ১ হাজার ১০৯ টাকা। এ ছাড়া নতুন মূল্যতালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৪৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৮৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩৪ হাজার ৮৫৯ টাকা। এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকায়। সেই হিসাবে একদিনের ব্যবধানে প্রতি ভরি সোনার দাম কমেছে ১০ হাজার ৯২৪ টাকা। এদিকে সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯২৫ টাকা। এর আগে প্রতি গ্রাম রুপার দাম ছিল ২২ ক্যারেটে ২৯০ টাকা, ২১ ক্যারেটে ২৭৫ টাকা, ১৮ ক্যারেটে ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১৮০ টাকা। সোনার দামে একদিনে এমন বড় পতনে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সোনা ও রুপা কেনার ক্ষেত্রে বাজুসের নির্ধারিত মূল্য ছাড়াও প্রযোজ্য মজুরি ও ভ্যাট যুক্ত হতে পারে। আরটিভি/এসকে
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
প্রধানমন্ত্রীর সফরের পর মোংলায় বিনিয়োগের নতুন গতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর মোংলায় উন্নয়ন ও বিনিয়োগের নতুন উদ্যোগ দৃশ্যমান হচ্ছে। বন্দরের আধুনিকায়নে চার হাজার কোটি টাকার বেশি ব্যয়ের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এবার মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) নতুন শিল্পকারখানা স্থাপনের চুক্তি হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরের পর মোংলায় বিনিয়োগের নতুন গতি
ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো
বাংলাদেশের এআই-নির্ভর সৃজনশীলতার নতুন সম্ভাবনা তুলে ধরা, উদীয়মান ক্রিয়েটরদের স্বীকৃতি দেওয়া এবং প্রযুক্তি ও সৃজনশীল শিল্পের মধ্যে সংযোগ তৈরির লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো ২০২৬। 
ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি
সংগঠনটি জানিয়েছে, গত ৩ বছরে উৎপাদন ব্যয় বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ। অথচ, একই সময়ে রপ্তানি মূল্য কমেছে ২ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে ব্যাংক ঋণের সুদের হার বেড়ে দাঁড়িয়েছে ১২ থেকে ১৬ শতাংশে। কমেছে রপ্তানি প্রণোদনাও।
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি
আরও পড়ুন
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
সোনার দামে এবার ‘বিশাল’ পতন, এক লাফে কমলো ১০ হাজার ৯৬৪ টাকা 
টানা ৭ দফা পতনের পর দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে সোনার দামে ফের বড় পতন