ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

‘দুটি দুর্বল ব্যাংক মিলিয়ে একটি সুস্থ ব্যাংক তৈরি করা সম্ভব নয়’

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৫:২৭ পিএম
বিআইডিএস’এর মহাপরিচালক ড. এ কে এনামুল হক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক বলেছেন, ‘দুটি দুর্বল ব্যাংক মিলিয়ে একটি সুস্থ ব্যাংক তৈরি করা সম্ভব নয়।’ জোরপূর্বক একীভূতকরণের মাধ্যমে দুর্বল ব্যাংক স্বয়ংক্রিয়ভাবে শক্তিশালী হয়ে যাবে না।

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের বিভিন্ন দিক নিয়ে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ড. এনামুল বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনাই এখন বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। মানুষ যদি ব্যাংকের ওপর আস্থা হারিয়ে ফেলে, তাহলে তারা আর আর্থিক ব্যবস্থায় টাকা জমা রাখবে না বলেও সতর্ক করেন তিনি।

এই গবেষক পরামর্শ দেন, দুর্বল ব্যাংকগুলোকে একীভূতকরণের পরিবর্তে কঠোর জবাবদিহিতা ব্যবস্থা চালু এবং নির্দিষ্ট সময়ের মধ্যে উন্নতি করতে ব্যর্থ হলে ব্যাংকগুলোকে তার পরিণতি ভোগ করতে দেওয়া উচিত ।

আরও পড়ুন

আর্থিক খাতের সুশাসনের বিষয়ে ড. এনামুল বলেন, আইনের শাসন শক্তিশালী না হলে জনগণের আস্থা ফিরবে না।

তিনি আরও বলেন, মানুষকে এই নিশ্চয়তা দিতে হবে যে তাদের আমানত নিরাপদ আছে এবং অন্যায়কারীদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।

সাক্ষাৎকারের শেষে ড. এনামুল হক বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রধানত টেকসই ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির ভিত্তি আরও শক্তিশালী করার বিষয়ে মনোযোগ দেওয়া উচিত।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা
কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশনের কারণে টানা দুই দিন বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএম সেবা, কার্ড সার্ভিসসহ সব ধরনের ডিজিটাল ও আর্থিক লেনদেন।
দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা
গাছের রসে ১৫০ কোটি টাকার অর্থনীতি, গতি ফিরছে যশোরের গ্রামীণ জীবনে
‘যশোরের যশ, খেজুরের রস’—শত বছরের এই চেনা প্রবাদটি কেবল লোকসংস্কৃতির অংশই নয়, বরং দেশের কৃষি অর্থনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। 
গাছের রসে ১৫০ কোটি টাকার অর্থনীতি, গতি ফিরছে যশোরের গ্রামীণ জীবনে
এলপিজির নতুন দাম নির্ধারণে এবার গণশুনানি আহ্বান বিইআরসির
আগামী ২৯ অক্টোবর রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহিদ এ কে এম শামসুল হক খান অডিটোরিয়ামে ওই গণশুনানি অনুষ্ঠিত হবে। 
এলপিজির নতুন দাম নির্ধারণে এবার গণশুনানি আহ্বান বিইআরসির
বিশ্ববাজারে টানা ৩ দিন কমলো সোনার দাম
বিশ্ববাজারে টানা তিনদিন কমলো সোনার দাম। আজ আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমার পেছনে তেলের মূল্যবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্ববাজারে টানা ৩ দিন কমলো সোনার দাম
‘এত আমদানির পর এখন যুক্তরাষ্ট্রের সহায়তা না এলে আর কবে আসবে?’
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র থেকে এয়ারক্রাফট, তেল, সয়াবিনসহ যে বিপুল পরিমাণ পণ্য আমদানি করেছে বাংলাদেশ, তার প্রেক্ষিতে এখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জন্য বাড়তি সহায়তা আসা উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
‘এত আমদানির পর এখন যুক্তরাষ্ট্রের সহায়তা না এলে আর কবে আসবে?’
আরও পড়ুন
‘মডেল খাল’ কর্মসূচিতে বহুমুখী সম্ভাবনার নতুন দিগন্ত
ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
সুন্দরবন ঘিরে তৈরি হচ্ছে নতুন পর্যটন সম্ভাবনা
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বড় সম্ভাবনা, ২০৩০ সালের মধ্যে ২০০ কোটি ডলারের হাতছানি