
প্লাস্টিকের ব্যাকিং ম্যাটারিয়াল আছে এরকম ফ্রিজ আগুন ছড়িয়ে পড়তে সাহায্য করে থাকে। এমনটাই জানালেন যুক্তরাজ্য ভিত্তিক ভোক্তা অধিকার সংগঠন ‘হুইচ’। খবর স্কাই নিউজের।
যুক্তরাজ্যের জনপ্রিয় ফ্রিজ ব্রান্ডের মধ্যে প্রায় অর্ধেক ব্রান্ডই এই ঝুঁকির মধ্যে আছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা এ প্রতিষ্ঠানটি। সর্বমোট ২৫০টিরও অধিক ব্র্যান্ড এই তালিকায় আছে বলে জানানো হয়েছে।
ভোক্তা অধিকার নিয়ে কাজ করা এই পর্যবেক্ষক সংস্থাটি যত তাড়াতাড়ি সম্ভব এই ব্র্যান্ডের ফ্রিজগুলো বাজার থেকে সরিয়ে নেয়ার জন্য আহবান জানায়।
--------------------------------------------------------
আরও পড়ুন : আজ ঢাকায় কোথায় কী হচ্ছে
--------------------------------------------------------
প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের বাজারের ৫০০টিরও বেশি জনপ্রিয় ফ্রিজ ও ফ্রিজারের উপর পরীক্ষা চালিয়ে দেখতে পায়, এগুলোর ৪৫ শতাংশের অধিক ফ্রিজেই আগুনের ঝুঁকিযুক্ত। তার মানে হলো ফ্রিজগুলোর বেকিং ম্যাটারিয়াল প্লাস্টিকের তৈরি, যার মাধ্যমে কোথাও আগুন লেগে গেলে এই আগুনকে আরও বেশি ছড়িয়ে পড়তে সাহায্য করে।
ব্যাকিং ম্যাটারিয়াল হলো এমন জিনিস যেগুলো কোনো ফ্রিজের বডির জয়েন্টকে ওয়েল্ডিং করে লাগানোর সময় ব্যবহৃত হয়ে থাকে।
হুইচের প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার ভিকারি স্মিথ জানান, ভোক্তারা খুবই রেগে যাবে যদি জানে যে পরিবেশক এবং খুচরা বিক্রেতারা তাদেরকে অনিরাপদ পণ্য গছিয়ে দিয়েছে।
হুইচ তাদের ওয়েবসাইটে ২৫০টির মতো ব্র্যান্ডের নাম উল্লেখ করে এইসব ব্রান্ড যুক্তরাজ্যের ক্রেতাদের ক্রয় করতে নিষেধ করেছে।
পরিসংখ্যানে জানা যায়, যুক্তরাজ্যের গৃহস্থালির আগুনের আট শতাংশই ফ্রিজ এবং ফ্রিজার থেকে লেগে থাকে।
আরও পড়ুন :
কেএইচ/পি




