বিশ্ববাজারে কমল তেলের দাম

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৯:২৭ এএম


বিশ্ববাজারে কমল তেলের দাম
বিশ্ববাজারে কমল তেলের দাম। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে ইরানের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে।

মঙ্গলবার (২১ জুলাই) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩৫ সেন্ট বা দশমিক ৪ শতাংশ কমে ৮৮ দশমিক ৮৭ ডলারে নেমেছে।

অন্যদিকে, সেপ্টেম্বর মাসে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম প্রায় অপরিবর্তিত ছিল। এ সময় প্রতি ব্যারেল ডব্লিউটিআই তেলের দাম ছিল ৮২ দশমিক ৪৭ ডলার।

এর আগের দিন ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়ে যায়, যা গত এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য মধ্যস্থতার উদ্যোগের খবর বাজারে প্রভাব ফেললেও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং হুথিদের হুমকি এখনো বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য বড় ঝুঁকি হিসেবে রয়ে গেছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission