ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ঘরে বসেই যেভাবে আয়কর রিটার্ন জমা দেবেন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১২:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

নতুন করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের কার্যক্রম শুরু হয়েছে। গত করবর্ষের ধারাবাহিকতায় এবারও অধিকাংশ ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্দিষ্ট কিছু ক্ষেত্র ছাড়া এবারও সরাসরি কর কার্যালয়ে গিয়ে কাগজের রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকছে না। ফলে করদাতাদের পুরোপুরি নির্ভর করতে হবে এনবিআরের ই-রিটার্ন ব্যবস্থার ওপর।

বর্তমানে দেশে এক কোটির বেশি কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ধারী ব্যক্তি রয়েছেন। এনবিআরের তথ্য অনুযায়ী, গত করবর্ষে তাদের মধ্যে ৪৫ লাখের বেশি করদাতা অনলাইনের মাধ্যমে সফলভাবে রিটার্ন দাখিল করেছেন।

অনলাইনে ই-রিটার্ন দিতে যা লাগবে

  • অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য প্রথমেই এনবিআরের ই-রিটার্ন পোর্টালে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ জন্য তিনটি বিষয় জরুরি:
  • জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
  • করদাতার নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত সচল মোবাইল নম্বর

বৈধ টিআইএন (কর শনাক্তকরণ নম্বর)

নিবন্ধনের জন্য এনবিআরের ই-ট্যাক্স পোর্টালে (etaxnbr.gov.bd) প্রবেশ করে ‘রেজিস্ট্রেশন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর টিআইএন ও এনআইডি নিবন্ধিত মোবাইল নম্বর দিলেই মোবাইলে একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) আসবে। ওটিপি যাচাই করে নিজের পছন্দমতো পাসওয়ার্ড সেট করলেই নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে।

রিটার্ন জমা দেওয়ার ধাপসমূহ

নিবন্ধন সম্পন্ন হওয়ার পর করদাতা যেকোনো সময় নিজের টিআইএন ও পাসওয়ার্ড দিয়ে ই-রিটার্ন সিস্টেমে লগইন করতে পারবেন। লগইন করার পর ধাপে ধাপে নিজের বার্ষিক আয়, অনুমোদিত ব্যয়, কর রেয়াতের জন্য বিনিয়োগ, মোট সম্পদ ও দায়ের তথ্য নির্দিষ্ট ঘরে পূরণ করতে হবে। কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেলে ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করে নিবন্ধিত মোবাইলের সাহায্যে তা পরিবর্তন করা যাবে।

ঘরে বসেই কর পরিশোধ ও সনদ গ্রহণ

ই-রিটার্ন ব্যবস্থার মাধ্যমে করদাতারা ঘরে বসেই অনলাইনে কর পরিশোধের সুবিধা পাবেন। এ জন্য ডেবিট ও ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং বিকাশ, রকেট, নগদসহ যেকোনো মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যম ব্যবহার করা যাবে।

রিটার্ন সফলভাবে সাবমিট বা জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই করদাতা অনলাইন থেকে তাৎক্ষণিকভাবে আয়কর রিটার্ন জমার প্রাপ্তিস্বীকারপত্র (একনলেজমেন্ট স্লিপ) এবং আয়কর সনদপত্র (ট্যাক্স সার্টিফিকেট) ডাউনলোড ও প্রিন্ট করে নিতে পারবেন।

আগাম রিটার্নে বিশেষ কর প্রণোদনা

২০২৬-২০২৭ করবর্ষে সময়মতো বা আগাম রিটার্ন জমা দিলে করদাতাদের জন্য বিশেষ কর প্রণোদনার সুযোগ রেখেছে এনবিআর। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে অনলাইন রিটার্ন দাখিল করলে প্রদেয় আয়করের ওপর ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় বা প্রণোদনা পাওয়া যাবে।

তবে সেপ্টেম্বর পার হয়ে গেলে এই বিশেষ কর ছাড় আর মিলবে না। এ ছাড়া নির্ধারিত করদিবস বা ডিসেম্বরের পর রিটার্ন জমা দিলে প্রচলিত আইন অনুযায়ী অতিরিক্ত কর ও বিলম্ব মাশুল গুণতে হবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে দোকানপাট খোলা রাখার সময় বৃদ্ধির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা
এলপিজির সঙ্গে বাড়ল অটোগ্যাসের দামও  
যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এলপিজির সঙ্গে বাড়ল অটোগ্যাসের দামও  
এল‌ডি‌সি উত্তর‌ণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
রোববার (৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬-এর দ্বিতীয় দিনে দেওয়া বক্তব্যে এসব আশ্বাস দেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
এল‌ডি‌সি উত্তর‌ণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
ফের বাড়ল এলপিজির দাম
আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য। রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ দাম নির্ধারণ করে।
ফের বাড়ল এলপিজির দাম
পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
সংস্কার উদ্যোগ ও বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার ফলে দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে। চলতি বছরের প্রথম আট মাসে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন গত বছরের একই সময়ের তুলনায় ৩৭ দশমিক ৬ শতাংশ বেড়েছে। শুধু তাই নয়, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই লেনদেনের পরিমাণ গত বছরের পুরো বছরের মোট লেনদেনের প্রায় ৯৪ শতাংশে পৌঁছেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম আট মাসে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৭০১ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ৮৯৮ টাকা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ হাজার ৬৮৭ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৮০৯ টাকা। ফলে এক বছরের ব্যবধানে লেনদেন বেড়েছে ১ হাজার ১৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা বা ৩৭ দশমিক ৬ শতাংশ। বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার পেছনে বাজার সংস্কারের বিভিন্ন উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পুঁজিবাজারকে ফ্রন্টিয়ার মার্কেট থেকে এমার্জিং মার্কেটে উন্নীত করার প্রস্তুতি, আন্তর্জাতিক সূচক নির্ধারণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ, বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করা এবং লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে আনার উদ্যোগ বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা দিচ্ছে। ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে বলেন, বিদেশি লেনদেন বৃদ্ধির পেছনে ডিএসইর একক কোনো উদ্যোগ কাজ করছে না। বরং বাজারকে ফ্রন্টিয়ার থেকে এমার্জিং মার্কেটে উন্নীত করার প্রস্তুতি, এমএসসিআইসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ, বাংলাদেশ ব্যাংকের এনআইটিএ-সংক্রান্ত বিধি সহজ করা এবং টি+১ সেটেলমেন্ট ব্যবস্থায় যাওয়ার উদ্যোগ—সব মিলিয়ে বিদেশি বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা গেছে। তিনি বলেন, বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্ট বা এনআইটিএ ব্যবস্থার একটি জটিলতা সম্প্রতি সহজ করা হয়েছে। আগে বাংলাদেশে বিনিয়োগের পর প্রতিটি লেনদেনের সময় এনআইটিএ হিসাবের মাধ্যমে অর্থের হিসাব করতে হতো। ডিএসইর পক্ষ থেকে বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হলে বাংলাদেশ ব্যাংক নিয়মটি সহজ করে। নতুন ব্যবস্থায় প্রতিটি লেনদেনের সময় আলাদাভাবে হিসাব না করে বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশ থেকে অর্থ প্রত্যাবাসনের সময় প্রয়োজনীয় হিসাব সম্পন্ন করতে পারবেন। এতে বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া আগের তুলনায় সহজ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর পাশাপাশি টি+১ সেটেলমেন্ট ব্যবস্থায় যাওয়ার উদ্যোগও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা দিচ্ছে। পুঁজিবাজারে পেশাদার ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। এসব উদ্যোগের সম্মিলিত প্রভাবে বিদেশি বিনিয়োগ বাড়ছে বলে মনে করেন নুজহাত আনোয়ার। ডিএসই’র তথ্য বলছে, চলতি বছরের শুরু থেকেই বিদেশি লেনদেনে উল্লেখযোগ্য ওঠানামা থাকলেও সামগ্রিক প্রবণতা ঊর্ধ্বমুখী। জানুয়ারিতে বিদেশি লেনদেনের পরিমাণ ছিল ৩৭৭ কোটি ২৩ লাখ ৮৩ হাজার ৪৬৬ টাকা। ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় ৬৬৩ কোটি ২৭ লাখ ৮০ হাজার ৭৯৫ টাকা। মার্চে লেনদেন কমে ২৭২ কোটি ৩ লাখ ৫৭ হাজার ৯৮০ টাকা এবং এপ্রিলে ১৭৫ কোটি ১৫ লাখ ৮৭ হাজার ৪৬০ টাকায় নেমে আসে। তবে মে মাসে বিদেশি লেনদেনে বড় উত্থান ঘটে। ওই মাসে লেনদেন হয় ৮৩১ কোটি ৬৯ লাখ ৯০ হাজার ৭৭১ টাকা, যা চলতি বছরের প্রথম আট মাসের মধ্যে সর্বোচ্চ। এরপর জুনে বিদেশি লেনদেন হয়েছে ৫৪০ কোটি ১৬ লাখ ৬১ হাজার ৪৭০ টাকা এবং জুলাইয়ে ৫২৩ কোটি ১৪ লাখ ৫২ হাজার ৯৬৬ টাকা। আগস্টে তা কিছুটা কমে ৩১৮ কোটি ৫৭ লাখ ২৭ হাজার ৯৯১ টাকায় দাঁড়ায়। অন্যদিকে, ২০২৫ সালের প্রথম আট মাসে বিদেশি লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৬৮৭ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৮০৯ টাকা। ওই বছরের জানুয়ারিতে লেনদেন ছিল ১৮১ কোটি ৮১ লাখ ৫ হাজার ১০৫ টাকা। ফেব্রুয়ারিতে তা বেড়ে ২৬৪ কোটি ১৩ লাখ ৯৯ হাজার ২৬২ টাকা হলেও মার্চে কমে দাঁড়ায় ১৭১ কোটি ৯৬ লাখ ১৭ হাজার ৭৮৭ টাকা। এপ্রিল ও মে মাসে লেনদেন আবার বাড়ে। এপ্রিলে ৪২৬ কোটি ৯৪ লাখ ১ হাজার ২৯৮ টাকা এবং মে মাসে ৫০৬ কোটি ৭৪ লাখ ১৯ হাজার ১৪২ টাকা লেনদেন হয়, যা ওই বছরের প্রথম আট মাসের মধ্যে সর্বোচ্চ। জুনে তা কমে ২৮৫ কোটি ৩০ লাখ ৭৭ হাজার ৬১৯ টাকা হলেও জুলাইয়ে বেড়ে ৪৯১ কোটি ৪৩ লাখ ৬৬ হাজার ২১৭ টাকা হয়। আগস্টে লেনদেন দাঁড়ায় ৩৭১ কোটি ৫৬ লাখ ৩ হাজার ৫৪৮ টাকা। ২০২৫ সালের পুরো বছরে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন ছিল ৩ হাজার ৯২০ কোটি ৪২ লাখ ২০ হাজার ২১ টাকা। এর বিপরীতে চলতি বছরের প্রথম আট মাসেই লেনদেন হয়েছে ৩ হাজার ৭০১ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ৮৯৮ টাকা, যা গত বছরের পুরো বছরের প্রায় ৯৪ শতাংশ। আরটিভি/এসআর
পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
আরও পড়ুন
সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলেই বিশেষ ছাড়
আজ থেকে অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া যাবে, কীভাবে দেবেন
আয়কর রিটার্ন নিয়ে এনবিআরের নতুন নির্দেশনা
সারা বছর আয়কর রিটার্ন দেওয়া যাবে