ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় সভা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৫:১০ পিএম
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুল খালেকের সঙ্গে করপোরেশনের নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা । ছবি: আরটিভি

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুল খালেকের সঙ্গে করপোরেশনের নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিএসইসি ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ী চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনোয়ারুর আলম।

সভায় বিএসইসির পরিচালকমণ্ডলী, সচিব, প্রধান পরিকল্পনা কর্মকর্তা, বিভাগীয় প্রধান এবং নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকরা সরাসরি ও অনলাইনে অংশ নেন।

আরও পড়ুন

অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত কর্মকর্তা ও প্রতিষ্ঠানপ্রধানদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে কর্মকর্তারা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে করপোরেশনের উন্নয়ন ও অগ্রগতিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বিএসইসি, পিআইএল এবং বিবিএফএল সিবিএর নেতারাও শ্রমিক-কর্মচারীদের পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।

সভায় বক্তব্যে চেয়ারম্যান আব্দুল খালেক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও দেশের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিএসইসি এবং এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আগামী ১৯ অক্টোবর সারা দেশে সব ধরনের জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
বিশ্বের ১০৯ দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশে গত ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৪ লাখ ৪৩ হাজার ২১ জন রেমিট্যান্স যোদ্ধা পাড়ি জমিয়েছেন। একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৫ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
এলপিজির বাজার তদারকিতে যেসব নির্দেশনা দিল সরকার
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার।
এলপিজির বাজার তদারকিতে যেসব নির্দেশনা দিল সরকার
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। 
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে ১২৯ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) এর পরিমাণ ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা।
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
আরও পড়ুন
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা
এশিয়ান গেমসের ভারত–পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি
অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব: ইউপি চেয়ারম্যান
প্রথমবার আইসিসির ডেপুটি চেয়ারম্যান পদে এক জিম্বাবুইয়ান