ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

বিশ্ববাজারে বাড়ল সোনার দাম, দেশের বাজারে ভরি কত?  

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৬:১১ পিএম
ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত অবসানের সম্ভাবনায় আবারও উর্ধ্বগতি দেখা যাচ্ছে সোনার দামে। তবে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের অপেক্ষায় সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা।

বুধবার (২৯ জুলাই) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

এদিন বাংলাদেশ সময় বিকেল ৫টা ২১ মিনিটে মার্কিন স্পট মার্কেটে ০ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৩২ দশমিক ৫৯ ডলারে দাঁড়িয়েছে প্রতি আউন্স সোনার দাম। তবে, আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স সোনার দাম নেমে গেছে ৪ হাজার ৩১ দশমিক ৯০ ডলারে।

ট্রাডু.কমের সিনিয়র মার্কেট অ্যানালিস্ট নিকোস জাবুরাস রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানাপড়েনের কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এবং ফেডের সুদের হার অপরিবর্তিত রাখার প্রত্যাশার কারণে আজ স্বর্ণের বাজারে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে।

আরও পড়ুন

সোনার পাশাপাশি বিশ্ববাজারে বেড়েছে রুপার দামও। ০ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স রুপার দাম এখন পৌঁছেছে ৫৭ দশমিক ৬৩ ডলারে। অন্যদিকে প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৫৮৬ দশমিক ৮৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ২৫৩ দশমিক ১৮ ডলারে নেমেছে।

এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম এখন পড়ছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায় বেচাকেনা হচ্ছে বর্তমানে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাটেক্সপো ২০২৬ দিয়ে বিশ্ববাজারে নতুনভাবে বাংলাদেশের পোশাক শিল্পের ব্র্যান্ডিং: বিজিএমইএ
বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক শিল্পকে আধুনিক, উদ্ভাবননির্ভর ও টেকসই শিল্প হিসেবে তুলে ধরতে দীর্ঘ এক যুগেরও বেশি বিরতির পর আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাটেক্সপো ২০২৬’।
বাটেক্সপো ২০২৬ দিয়ে বিশ্ববাজারে নতুনভাবে বাংলাদেশের পোশাক শিল্পের ব্র্যান্ডিং: বিজিএমইএ
জ্বালানি নিরাপত্তায় আরও দুটি এফএসআরইউ ও উপকূলীয় গ্যাস অনুসন্ধানের দাবি বিজিএমইএ’র
শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ স্থাপন, স্থলভিত্তিক এলএনজি সংরক্ষণাগার নির্মাণ এবং উপকূলীয় গ্যাস অনুসন্ধান দ্রুত জোরদারের দাবি জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
জ্বালানি নিরাপত্তায় আরও দুটি এফএসআরইউ ও উপকূলীয় গ্যাস অনুসন্ধানের দাবি বিজিএমইএ’র
বিশ্ববাজারে সোনার দামে হঠাৎ বড় লাফ, দেশে ভরি কত?
ডলার ও তেলের দাম কমে যাওয়াতেই মূলত সোনার দামে হঠাৎ এমন উলম্ফন দেখা যাচ্ছে। সেইসঙ্গে মার্কিন ফেডারেল রিজার্ভের সর্বশেষ সুদহার বৃদ্ধি এবং আরও নীতি কঠোর করার সম্ভাবনাও মূল্যায়ন করছেন বিনিয়োগকারীরা।
বিশ্ববাজারে সোনার দামে হঠাৎ বড় লাফ, দেশে ভরি কত?
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে এমআইএসটি’র সাফল্য
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) রাজধানীর নভোথিয়েটারে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এ অসাধারণ সাফল্য অর্জন করেছে। দেশের ৭৩টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এ আয়োজনে তাদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতামূলক মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত ৫০টি প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শনের জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে এমআইএসটি’র ৬টি প্রকল্প স্থান পায়, যা একক কোনো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অংশগ্রহণ। আরও গৌরবের বিষয় হলো, এমআইএসটি’র দুটি প্রকল্প সেরা ১০-এর মধ্যে স্থান করে নেয়, যা অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ সাফল্য। সেরা ১০-এ স্থান পাওয়া এমআইএসটি’র প্রকল্প দুটি হলো ‘ওয়াটার রিপেলেন্ট জুট ফেব্রিক’ এবং ‘ভয়েস অ্যাসিস্ট ডিভাইস’। এ দুটি প্রকল্পের উদ্ভাবকদের প্রত্যেককে ১ লাখ টাকা করে পুরস্কার প্রদান করা হয়। ‘ওয়াটার রিপেলেন্ট জুট ফেব্রিক’ প্রকল্পের মাধ্যমে পাটের তৈরি শপিং ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, মোবাইল ক্যারিয়ারসহ বিভিন্ন ব্যবহার্য পণ্যে পরিবেশবান্ধব জলরোধী প্রলেপ দেওয়ার প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। ‘ভয়েস অ্যাসিস্ট ডিভাইস’ প্রকল্পটি কথা বলতে অক্ষম, বিশেষ করে অটিজমে আক্রান্ত শিশুদের দৈনন্দিন প্রয়োজন সহজে প্রকাশের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ এমআইএসটির এ সাফল্য দেশের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক গবেষণায় প্রতিষ্ঠানটির ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন। একই সঙ্গে এ অর্জন এমআইএসটির শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী কর্মকান্ডকে আরও উৎসাহিত করবে এবং জাতীয় উন্নয়নে প্রযুক্তিভিত্তিক সমাধান তৈরির ক্ষেত্রে তাদের ভূমিকা আরও সুদৃঢ় করবে বলে আশা করা যায়। আরটিভি/এসকে
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে এমআইএসটি’র সাফল্য
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বাড়লো
সর্বজনীন পেনশন স্কিমে পেনশনারের মৃত্যুর পর নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা ৭৫ বছর থেকে বাড়িয়ে ৮০ বছর করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। একই সঙ্গে শরিয়াহভিত্তিক পেনশন স্কিম চালুর অনুমোদন দেওয়া হয়েছে।
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বাড়লো
আরও পড়ুন
বিশ্ববাজারে সোনার দামে হঠাৎ বড় লাফ, দেশে ভরি কত?
আন্তর্জাতিক বাজারে এক মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা
বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা