ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

এলপিজির দামে লাফ, কোন সিলিন্ডার এখন কত? 

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৬:০৪ পিএম
চলতি আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফাইল ছবি

চলতি আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে এর দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা।

রোববার (২ আগস্ট) নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি, যা কার্যকর হয়েছে এদিন সন্ধ্যা ৬টা থেকে।

নতুন মূল্য অনুযায়ী, ৫.৫ কেজি সিলিন্ডারের দাম ৭০০ টাকা থেকে বেড়ে ৭৩২ টাকা, ১২.৫ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৯১ থেকে বেড়ে ১ হাজার ৬৬৪ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৯১০ থেকে বেড়ে ১ হাজার ৯৯৭ টাকা, ১৬ কেজির দাম ২ হাজার ৩৭ থেকে বেড়ে ২ হাজার ১৩০ টাকা, ১৮ কেজির দাম ২ হাজার ২৯১ থেকে বেড়ে ২ হাজার ৩৯৭ টাকা, ২০ কেজির দাম ২ হাজার ৫৪৬ থেকে বেড়ে ২ হাজার ৬৬৩ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ৮০১ থেকে বেড়ে ২ হাজার ৯২৯ টাকা, ২৫ কেজির দাম ৩ হাজার ১৮৩ থেকে বেড়ে ৩ হাজার ৩২৯ টাকা, ৩০ কেজির দাম ৩ হাজার ৮১৯ থেকে বেড়ে ৩ হাজার ৯৯৫ টাকা, ৩৩ কেজির দাম ৪ হাজার ২০১ থেকে বেড়ে ৪ হাজার ৩৯৪ টাকা, ৩৫ কেজির দাম ৪ হাজার ৪৫৬ থেকে বেড়ে ৪ হাজার ৬৬০ টাকা, ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৭২৯ থেকে বেড়ে ৫ হাজার ৯৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।

একইসঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাস কিনতে এখন খরচ হবে ৭৩ টাকা ৬৭ পয়সা। গত মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৭০ টাকা ৪০ পয়সা।

আন্তর্জাতিক বাজারে মূল্য এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ের ভিত্তিতে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয় বলে জানিয়েছে বিইআরসি।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানানো হয়েছে, গত সোমবার তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ে সে দেশের মন্ত্রী আলপারস্লান বায়রাকতার এবং তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হকের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে সহযোগিতার এসব ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।
জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক
জ্বালানি সংকটে দুই মাসে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
জ্বালানি সংকটের কারণে গত দুই মাসে পোশাক কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হলেও কোনো কারখানা বন্ধ হয়নি বলে জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। গত সাত দিনের তুলনায় বর্তমানে কারখানাগুলোয় গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলেও জানান তিনি।
জ্বালানি সংকটে দুই মাসে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
বন্ধ শিল্পের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্কিম চালু
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
বন্ধ শিল্পের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্কিম চালু
বাটেক্সপো ২০২৬ দিয়ে বিশ্ববাজারে নতুনভাবে বাংলাদেশের পোশাক শিল্পের ব্র্যান্ডিং: বিজিএমইএ
বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক শিল্পকে আধুনিক, উদ্ভাবননির্ভর ও টেকসই শিল্প হিসেবে তুলে ধরতে দীর্ঘ এক যুগেরও বেশি বিরতির পর আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাটেক্সপো ২০২৬’।
বাটেক্সপো ২০২৬ দিয়ে বিশ্ববাজারে নতুনভাবে বাংলাদেশের পোশাক শিল্পের ব্র্যান্ডিং: বিজিএমইএ
জ্বালানি নিরাপত্তায় আরও দুটি এফএসআরইউ ও উপকূলীয় গ্যাস অনুসন্ধানের দাবি বিজিএমইএ’র
শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ স্থাপন, স্থলভিত্তিক এলএনজি সংরক্ষণাগার নির্মাণ এবং উপকূলীয় গ্যাস অনুসন্ধান দ্রুত জোরদারের দাবি জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
জ্বালানি নিরাপত্তায় আরও দুটি এফএসআরইউ ও উপকূলীয় গ্যাস অনুসন্ধানের দাবি বিজিএমইএ’র
আরও পড়ুন
বিশ্ববাজারে সোনার দামে হঠাৎ বড় লাফ, দেশে ভরি কত?
নতুন দামে কোন সিগারেট কত টাকা?
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি