ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১০:১৫ পিএম
বাংলাদেশ ব্যাংকের লোগো। ছবি: সংগৃহীত

বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে নতুন করে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 'এ-৩'সহ অন্য কর্মসংস্থান ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট হালনাগাদ থাকলে প্রযোজ্য 'কেওয়াইসি' বিধি পরিপালন সাপেক্ষে ব্যাংক হিসাব খোলার সুযোগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে জারি করা এক সার্কুলারে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে বলা হয়েছে, বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে তাদের ওয়ার্ক পারমিট হালনাগাদ আছে কি না, তা নিশ্চিত করতে হবে। বৈধ ওয়ার্ক পারমিট থাকলে প্রচলিত কেওয়াইসি বিধি পরিপালন সাপেক্ষে হিসাব খোলার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম নিতে হবে।

আরও পড়ুন

সার্কুলার অনুযায়ী, 'এ৩' এবং অন্যান্য কর্মসংস্থান ভিসা ক্যাটাগরির আওতায় বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা ব্যাংকের মাধ্যমে তাদের বেতন ও ভাতা গ্রহণ করতে পারবেন। এতে বলা হয়েছে, বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতাদি ব্যাংকের মাধ্যমে গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। ফলে হালনাগাদ ওয়ার্ক পারমিট থাকলে তাদের ব্যাংক হিসাব খোলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৯ এপ্রিল জারি করা এক পরিপত্রের বিষয়টি উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক জানায়, 'এ-৩' ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতাদি ব্যাংকের মাধ্যমে গ্রহণের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এ ধরনের বিদেশি নাগরিকদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছ থেকে ওয়ার্ক পারমিট নিতে হয়। নির্ধারিত মেয়াদ শেষ হলে সেটি নবায়নও করতে হয়।

ওয়ার্ক পারমিটে অনেক ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের শর্তও দেওয়া থাকে। ফলে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া সংশ্লিষ্ট বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার সুযোগ না দেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। এর ফলে বৈধ ওয়ার্ক পারমিটধারী বিদেশি কর্মীদের ব্যাংকিং সেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে নতুন উড়োজাহাজ কেনার খবরের পরপরই এবার ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
এলএনজি নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিলো কাতার
হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচল ব্যাহত হওয়ার কারণে বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার বেশ কয়েকটি ক্রেতা দেশে আগামী নভেম্বর পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ স্থগিত রাখার কথা জানিয়েছে কাতার।
এলএনজি নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিলো কাতার
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক সংকট এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে।
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
শেওলা স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি
দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেটের স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে ভারত থেকে কয়লা ও পাথর আমদানি।
শেওলা স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি
আরও পড়ুন
২২ অনলাইন প্ল্যাটফর্মে টাকা লেনদেনে সতর্কবার্তা
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ, আবেদন যেভাবে
ক্যাশলেস লেনদেন বাড়াতে বাকৃবিতে ‘মিট দ্য গভর্নর’ 
টাকায় আন্তর্জাতিক লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের