ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

হজের খরচের অর্থ সৌদিতে পাঠানোর নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৮ এএম
ছবি: সংগৃহীত

২০২৭ সালের হজে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় অংশ নেওয়া যাত্রীদের সৌদি আরবের খরচের অর্থ পাঠানোর পদ্ধতি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এ অর্থ অনুমোদিত ব্যাংকের মাধ্যমে সরাসরি সৌদি আরবের সংশ্লিষ্ট আন্তর্জাতিক ব্যাংক হিসাব নম্বরে (আইবিএএন) পাঠাতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর প্রধান কার্যালয়ে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, হজযাত্রীদের আবাসন, মিনা-আরাফায় তাঁবু বুকিং এবং সৌদি সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তির খরচ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের অর্থ সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় ও রমনা করপোরেট শাখায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিসাবের মাধ্যমে পাঠানো হবে।

অন্যদিকে, বেসরকারি হজ এজেন্সিগুলো উন্নত প্যাকেজের হোটেল ভাড়া, মাশায়ের ও পরিবহনসংক্রান্ত চুক্তির অর্থ সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে সরাসরি সৌদি আরবে পাঠাবে। এসব লেনদেনে ব্যবহার করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইবিএএন হিসাব।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আগামী বছরের হজে বাংলাদেশের জন্য সৌদি আরবের নির্ধারিত কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জনের হজ পালনের সুযোগ ছিল। নিবন্ধনের চাহিদা বিবেচনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও ২০ হাজার হজযাত্রীর কোটা বাড়ানোর আবেদন করা হয়েছিল। এর মধ্যে হজে বাংলাদেশের কোটা ৫ হাজার বাড়িয়েছে সৌদি আরব। নতুন করে ৫ হাজার কোটা বরাদ্দ পাওয়ায় আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।

প্রকাশিত হজ প্যাকেজ অনুযায়ী, সৌদি পর্বের খরচ জনপ্রতি সর্বোচ্চ ৪ লাখ ৭০ হাজার ৯০ টাকা এবং সর্বনিম্ন ৩ লাখ ৬২ হাজার ৯১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
কারিগরি ত্রুটি সারিয়ে ফের সচল আরটিজিএস লেনদেন
বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন।
কারিগরি ত্রুটি সারিয়ে ফের সচল আরটিজিএস লেনদেন
বাংলাদেশ ব্যাংকের কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন
বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন। এ সমস্যা সমাধানে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাদেশ ব্যাংকের কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন
দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৯৫ বিলিয়ন ডলার
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৪ হাজার ৯৫৮ দশমিক ২২ মিলিয়ন বা ৩৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৯৫ বিলিয়ন ডলার
রোজায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
রোজায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
আরও পড়ুন
রেমিট্যান্সে সুবাতাস, ৯ দিনে এলো ১৫ হাজার ৯০৯ কোটি টাকা
‘বড় সুবিধা’ নিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক, লেনদেন হবে আরও সহজ
কারিগরি ত্রুটি সারিয়ে ফের সচল আরটিজিএস লেনদেন
বাংলাদেশ ব্যাংকের কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন