ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ফের বন্ধ এক্সিলারেটের টার্মিনাল, বাড়তে পারে গ্যাস সংকট

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১০:১৫ পিএম
ছবি: সংগৃহীত

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো সংকটের কারণে মহেশখালীতে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

পর্যাপ্ত এলএনজি মজুত না থাকায় বুধবার (১৯ আগস্ট) টার্মিনালটির সরবরাহ পুরোপুরি নেমে এসেছে শূন্যের কোঠায়। ফলে বর্তমানে কেবল সামিট গ্রুপের টার্মিনাল থেকেই জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ সচল রয়েছে।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, আজ রাত ৮টা পর্যন্ত দেশজুড়ে মোট ২১৮ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হয়েছে। এর মধ্যে দেশীয় নিজস্ব গ্যাসক্ষেত্রগুলো থেকে এসেছে ১৬২ কোটি ঘনফুট। বাকি ৫৬ কোটি ঘনফুট সরবরাহ করা হয়েছে কেবল সামিটের টার্মিনাল থেকে।

আরও পড়ুন

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এক্সিলারেটের টার্মিনাল বন্ধ হয়ে পড়ায় নতুন কোনো এলএনজিবাহী কার্গো না আসা পর্যন্ত আমদানিকৃত গ্যাসের জন্য একমাত্র সামিটের ওপরই ভরসা করতে হবে। আকস্মিক এই ঘাটতির কারণে সারা দেশে আবাসিক, শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে যান্ত্রিক ত্রুটির কারণে এক্সিলারেটের এই টার্মিনালটি হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। সে সময় জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ কমে দাঁড়িয়েছিল মাত্র ১৬৫ কোটি ঘনফুটে। পরবর্তীতে সামিট তাদের টার্মিনাল থেকে ধাপে ধাপে সরবরাহ বাড়িয়ে পরিস্থিতি সামাল দিয়েছিল।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
প্রায় ৭০ বছর পর ভারতের আসাম রাজ্যের ডিব্রুগড় থেকে আবারও আন্তর্জাতিক নৌবাণিজ্য শুরু হয়েছে। 
৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
তুরস্কে রপ্তানি ‘এক লাফে’ দ্বিগুণ, বড় সুযোগের হাতছানি
জুলাই-সেপ্টেম্বরে তুরস্কে বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে ২১ কোটি ৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১০ কোটি ৫২ লাখ ১০ হাজার ডলার। ফলে এক বছরের ব্যবধানে দেশটিতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ দশমিক ১১ শতাংশ।
তুরস্কে রপ্তানি ‘এক লাফে’ দ্বিগুণ, বড় সুযোগের হাতছানি
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ২০২৭ অর্থবছরে ৩.৪ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক, যা ২০২৬ অর্থবছরের পূর্বাভাসের সমান। তবে ২০২৮ অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে ৩.৯ শতাংশ হতে পারে।
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন
‘নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার’
সোমবার (৫ অক্টোবর) শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
‘নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার’
জবাবদিহিতা নিশ্চিতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
দেশের প্রাতিষ্ঠানিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করার জন্য চার্টার্ড অ্যাকাউনট্যান্টস পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
জবাবদিহিতা নিশ্চিতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
আরও পড়ুন
গ্যাস সংকটে জবির ক্যাফেটেরিয়া, ব্যাহত হচ্ছে রান্নার কার্যক্রম
গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে কবে জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ময়মনসিংহে গ্যাস সংকটে কারখানায় উৎপাদন বন্ধ
হবিগঞ্জে তীব্র গ্যাস সংকট, বন্ধ ১৭১ শিল্পকারখানা