ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে গ্যাস সংকটে কারখানায় উৎপাদন বন্ধ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০২:৫০ এএম
বন্ধ কারখানা। ছবি: আরটিভি

ময়মনসিংহের ভালুকায় শিল্পাঞ্চলে গ্যাস-সংকটের কারণে উৎপাদন বন্ধ থাকায় বৃহস্পতিবার অন্তত ২০ কারখানার শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। শ্রমিকদের বৃহস্পতিবার (২০আগষ্ট) দুপুরের খাবারের পরে তাদের ধাপে ধাপে ছুটি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ ময়মনসিংহ-৫ এর পুলিশ সুপার আনছার উদ্দিন।

ভালুকায় বিভিন্ন শিল্প কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, বিগত ২০-২৫দিন যাবত গ্যাস সরবরাহ সংকটের কারনে, ময়মনসিংহের ভালুকা উপজেলার শিল্প-কারখানা গুলোয় উৎপাদন নেমেছে অর্ধেকের নিচে। যথা সময়ে শিপমেন্ট বা সময় মতো পন্য সরবরাহ ঠিক রাখতে, শতভাগ রপ্তানীমুখী কিছু কিছু খারখানায় বিকল্প ব্যবস্থায় উৎপাদন চালিয়ে আসলেও বিকল্প ব্যবস্থায় উৎপাদন ব্যয় দ্বিগুন হওয়ায় বেশির ভাগ প্রতিষ্ঠান তা করতে পারছেন না। ফলে, দিনের অর্ধেক সময় শ্রমিকদের বসিয়ে রাখতে হচ্ছে। গত দুই দিন যাবত গ্যাসের চাপ কম থাকায় অন্যান্য কারখানাতেও উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাস সরবরাহ ব্যবস্থা চরম আকার ধারণ করায় কিছু কিছু কারখানা নিরুপায় হয়ে, আধাবেলা কাজ করিয়ে শ্রমিকদের ছুটি দিতে শুরু করেছেন। কারখানা কর্তৃপক্ষরা জানান, এ অবস্থার উন্নতি না হলে যে কোন সময় অধিকাংশ কারখানা গুলো বন্ধ করা ছাড়া কোন বিকল্প থাকবে না।

তিতাস গ্যাস বিক্রয় ও বিপনন, ভালুকা জোনাল অফিসের ম্যানেজার প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন জানান, বুধবার বিকাল থেকে গ্যাস সরবরাহ লাইনে সর্বনিন্ম চাপ থাকায় বিভিন্ন কারখানার জেনারেটর চালু করা যাচ্ছে না। তিনি আরোও জানান, কখন পর্যন্ত সরবরাহ লাইনে চাপ বাড়বে তা বলা যাচ্ছে না।

আরও পড়ুন

উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত, ক্রাউন ওয়্যার লিমিটেডের প্রোডাকশন ডাইরেক্টার (পিডি) মোঃ আসাদ জানান, গত কয়েকদিন গ্যাস সরবরাহ একবারে কম, ফলে বিকল্প ব্যাবস্থায় কারখানা চালু রাখা কঠিন হয়ে পড়েছে, বৃহস্পতিবার পাঁচটার দিকে শ্রমিকদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে। ওই ব্যবস্থায় বেশি দিন উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে না।

জামিরদিয়া এলাকার পিএনীট কম্পোজিট কারখানার এ্যাডমিন জিএম মোঃ রুমি জানান, সোলার সহ তাদের সম্পুর্ন বিকল্প ব্যবস্থা থাকায় কারখানার উৎপাদন এখনো চালু রাখা হয়েছে। তবে এ সংকট দীর্ঘস্থায়ী হলে উৎপাদন কমে আসবে। একই এলাকায় অবস্থিত এসকিউ গ্রুপ এর প্রশাসনিক প্রধান, লেঃ কর্নেল (অব) মোঃ রাজিব হোসেন জানান সঠিক সময়ে সিপম্যান্ট করার জন্য সম্পুর্ন বিকল্প ব্যবস্থায় কারখানার উৎপাদন চালু রাখা হয়েছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগের উপমহাপরিদর্শক আহামদ মাসুদ জানান, এখনো কোন কারখানা একে বারে বন্ধ হয়নি, ধুকে ধুকে চলছে। আমাদের কাজ শ্রমিকদের অধিকার নিয়ে। পুরোপুরি বন্ধ হলে আমাদেরকে অবহিত করা হতো।

ময়মনসিংহ শিল্প পুলিশ-৫ এর পুলিশ সুপার আনছার উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিলেও, গ্যাস-সংকট থাকায় দুপুরের খাবারের পরে অন্তত ২০টি কারখানার শ্রমিকদের ধাপে ধাপে ছুটি দেওয়া হয়। তবে কোন কোন কারখানা গ্যাস সংকটে উৎপাদনে সমস্যা হচ্ছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এলেঙ্গা-মগড়া সড়কের খানাখন্দে ‘জীবন অতিষ্ঠ’ ৩০ গ্রামের মানুষের
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে মগড়া পর্যন্ত ৭ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। পটল, দুর্গাপুর, চরহামজানী, মীরহামজানী, সল্লা, আয়নাপুর, যোগারচরসহ প্রায় ৩০টি গ্রামের লাখো মানুষ ভোগান্তি নিয়ে চলাচল করে থাকেন এ সড়ক দিয়ে।
এলেঙ্গা-মগড়া সড়কের খানাখন্দে ‘জীবন অতিষ্ঠ’ ৩০ গ্রামের মানুষের
কাজী সাহেবকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা নিলেন যুবক, অতঃপর... 
মুন্সিগঞ্জে এক নিকাহ্ রেজিস্ট্রারকে (কাজী) অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে রাজীব হোসেন অপু নামের এক যুবক ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাজী সাহেবকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা নিলেন যুবক, অতঃপর... 
কক্সবাজারে নারী পর্যটকের মৃত্যু
কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (১৮) নামের এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। 
কক্সবাজারে নারী পর্যটকের মৃত্যু
টাঙ্গাইলে ১৩৫৭ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
দরজায় কড়া নাড়ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে টাঙ্গাইলের ১৩৫৭টি মণ্ডপে দেবী দুর্গার অনিন্দ্যসুন্দর রূপ ফুটিয়ে তুলতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রতিমা শিল্পীদের কর্মব্যস্ততা। আর এ দুর্গোৎসব পালনে জেলার ঘরে ঘরে চলছে উৎসবের আমেজ।
টাঙ্গাইলে ১৩৫৭ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই 
সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১২টায় স্থানীয় রুপালি সী ফুডস লিমিটেডের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই 
আরও পড়ুন
সহকর্মীর দাফনে গিয়ে মোটরসাইকেল হারালেন ছাত্রদল নেতা
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
ময়মনসিংহে অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ
মমেক হাসপাতাল ঘিরে অনুমোদনহীন ক্লিনিকের ছড়াছড়ি