
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে প্রায় প্রতিদিনই ওঠানামা করছে সোনার দাম। সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী, সোমবার (২৪ আগস্ট) দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকায়।
সবশেষ শনিবার (২২ আগস্ট) সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই দফায় প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে নতুন করে সোনার মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা,সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে।
এর আগে, সর্বশেষ ২০ আগস্ট সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম মোট ১০৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৪ দফা দাম বাড়ানো হয়েছে, ৫১ দফা কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে।
আরটিভি/এসকে


